প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ৩৯ মাস পর রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

back
Trader Journals:::2026-02-25T10:41:38

৩৯ মাস পর রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

৩৯ মাস পর রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার


রেমিট্যান্সের উচ্চ প্রবাহের কারণে বাজার থেকে প্রচুর ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৯ মাস পর আবার ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আজ মঙ্গলবার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলার। সর্বশেষ ২০২২ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের নিচে নেমেছিল। এর আর ধারাবাহিকভাবে কমে আওয়ামী লীগ সরকার পতনের সময় রিজার্ভ নামে ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলারে। বাংলাদেশ ব্যাংক থেকে এসব তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে গতকাল মঙ্গলবার ৮ কোটি ৭০ লাখ ডলার কিনেছে। সব মিলিয়ে চলতি অর্থবছরের এ পর্যন্ত কেনা হয়েছে ৫৪৭ কোটি ডলার। এতে মোট রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। যদিও আইএমএফের হিসাব পদ্ধতিতে বিপিএম ৬ অনুযায়ী, রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলার।
২০২৩ সালের জুন থেকে বিপিএম ৬ অনুযায়ী, রিজার্ভের হিসাব প্রকাশ করছে কেন্দ্রীয় ব্যাংক। ওই সময় রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। দেশের ইতিহাসে ২০২১ সালের আগস্টে প্রথমবারের মতো রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে। তবে অর্থ পাচার বেড়ে যাওয়াসহ বিভিন্ন কারণে সেখান থেকে কমে আওয়ামী লীগ সরকার পতনের সময় বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভ কমে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নেমেছিল।
Forum user
এই নিবন্ধটি শেয়ার করুন:
back
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...