প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ট্রেডারদের জন্য ডেইলী টেকনিক্যাল অ্যানালাইসিস- ২০২৬

back
Trader Journals:::2026-04-20T10:26:26

ট্রেডারদের জন্য ডেইলী টেকনিক্যাল অ্যানালাইসিস- ২০২৬

EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ, ২০ এপ্রিল।

ট্রেডারদের জন্য ডেইলী টেকনিক্যাল অ্যানালাইসিস- ২০২৬


ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস: যখন MACD সূচকটি শূন্যের উপরের দিকে উঠতে শুরু করছিল তখন এই পেয়ারের মূল্য 1.1801 লেভেল টেস্ট করেছিল—যা ইউরো ক্রয়ের জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট হিসেবে নিশ্চিত করে। ফলস্বরূপ এই পেয়ারের মূল্য 40 পিপসেরও বেশি বৃদ্ধি পাওয়। ইরান যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খোলা রাখার খবর প্রকাশের পর ইউরোর মূল্য তীব্রভাবে বৃদ্ধি পেয়েছিল। কিন্তু আজ পারস্য উপসাগরে ইরানের বাণিজ্যিক জাহাজের উপর আক্রমণের ঘটনায় মার্কিন ডলারের মূল্য আকস্মিকভাবে বৃদ্ধি পায়। এ থেকে বোঝা যাচ্ছে যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তি আলোচনা সম্ভবত আর অনুষ্ঠিত হবে না। মধ্যপ্রাচ্যের সংঘাত এখনও কারেন্সি মার্কেটের প্রধান চালিকা শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে, তাই সেখানকার পরিস্থিতি অনুযায়ী এই পেয়ারের মূল্যের পরবর্তী মুভমেন্ট নির্ধারিত হবে। আজ জার্মানিতে উৎপাদক মূল্য সূচক (PPI) প্রকাশিত হবে। বিশ্লেষকরা দেশটির উৎপাদক মূল্য সূচক বৃদ্ধির হারে কিছু মন্থরতার পূর্বাভাস দিচ্ছেন। তবুও এমন অপ্রত্যাশিত ফলাফলও প্রকাশিত হতে পারে যা ইউরোর দর বৃদ্ধি বা দরপতন ঘটাতে পারে। বাড়তি গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের ভাষণ অনুষ্ঠিত হবে। ঐতিহ্যগতভাবে মার্কেটের ট্রেডার ও বিশ্লেষকগণ কেন্দ্রীয় ব্যাংকের ভবিষ্যৎ মুদ্রানীতি সংক্রান্ত পদক্ষেপ সম্পর্কে ইঙ্গিত খুঁজে বের করতে লাগার্ডের মন্তব্য ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে থাকে। মূল্যস্ফীতির বর্তমান পরিস্থিতি ও আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস বিবেচনায় মূল সুদের হারে পরিবর্তনের কোন ইঙ্গিত দেয়া হলে তা বিশেষ গুরুত্ব পাবে। দৈনিক কৌশল হিসেবে আমি মূলত পরিকল্পনা #1 ও পরিকল্পনা #2 বাস্তবায়নের ওপর বেশি নির্ভর করব।

ট্রেডারদের জন্য ডেইলী টেকনিক্যাল অ্যানালাইসিস- ২০২৬


বাই সিগন্যাল পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.1795-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1765-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1795-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে। পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1747-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1765 এবং 1.1795-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি। সেল সিগন্যাল পরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.1747-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1716-এর লেভেল যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ কারেকশনের অংশ হিসেবে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে। পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1764-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1747 এবং 1.1716-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।
Read more: https://ifxpr.com/4u1m0ft
photo
Forum user
এই নিবন্ধটি শেয়ার করুন:
back
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...