প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ Gbp/usd: ট্রেডের অ্যানালাইসিস- ২০২৬

back
Trader Journals:::2026-04-27T09:20:40

Gbp/usd: ট্রেডের অ্যানালাইসিস- ২০২৬

২৭ এপ্রিল কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন?

Gbp/usd: ট্রেডের অ্যানালাইসিস- ২০২৬


শুক্রবারের ট্রেডিংয়ের পর্যালোচনা: GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট শুক্রবার, GBP/USD পেয়ারের মূল্যও উর্ধ্বমুখী হয়েছে, যা সম্ভবত যুক্তরাজ্যে প্রকাশিত খুচরা বিক্রয় সূচকের ফলাফলের কারণে হতে পারে। দেশটির খুচরা বিক্রয় সূচকের ফলাফল অর্থনীতিবিদদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। তবে বাস্তবে, গত দুই মাস ধরে ট্রেডাররা প্রায়শই সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট উপেক্ষা করছে, এবং গত সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার প্রকাশিত আরও গুরুত্বপূর্ণ ব্রিটিশ মুদ্রাস্ফীতি ও বেকারত্ব সম্পর্কিত প্রতিবেদনগুলোকেও আমলে নেয়নি। তাই প্রকৃতপক্ষে এটি বলার মতো কোনো ভিত্তি নেই যে ট্রেডাররা খুচরা বিক্রয় সূচকের ফলাফল দেখে পাউন্ড কেনার সিদ্ধান্ত নিয়েছিল। উল্লেখ্য যে শুক্রবার এক প্রতিবেদনে জানা যায় যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানে গেছেন, যার ফলে ট্রেডাররা ধারণা করেছিল যে দ্বিতীয় দফার আলোচনার প্রস্তুতি নেয়া হচ্ছে। তবে এই সপ্তাহান্তে আলোচনা হয়নি, কারণ তেহরান আবারও আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করা থেকে বিরত ছিল। তিন সপ্তাহ আগে থেকেই মার্কেটে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের প্রভাব কমে যাচ্ছে, ফলে বর্তমানে মার্কিন ডলারের তুলনায় ব্রিটিশ পাউন্ড অনেক বেশি অনুকূল অবস্থায় রয়েছে।

Gbp/usd: ট্রেডের অ্যানালাইসিস- ২০২৬


GBP/USD পেয়ারের 5M চার্ট শুক্রবার ৫-মিনিটের টাইমফ্রেমে শুধুমাত্র একটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল। ইউরোপীয় ট্রেডিং সেশনের সময় এই পেয়ারের মূল্য 1.3476-1.3489 এরিয়া ব্রেক করে ঊর্ধ্বমুখী হয়, যা নতুন ট্রেডারদের জন্য লং পজিশন ওপেন করার সুযোগ দিয়েছিল। দিন শেষে এই পেয়ারের মূল্য প্রায় 30 পিপস বৃদ্ধি পেয়েছে, যা নতুন ট্রেডাররা সহজেই মুনাফা হিসেবে অর্জন করতে পেরেছেন। সোমবার কীভাবে ট্রেডিং করতে হবে: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের উর্ধ্বমুখী প্রবণতা গঠিত হচ্ছে। মধ্যমেয়াদে মার্কিন ডলারের দর বৃদ্ধির জন্য বৈশ্বিক পর্যায়ে কোনো ভিত্তি নেই, তাই আমরা 2025 সালের বৈশ্বিক উর্ধ্বমুখী প্রবণতা 2026 সালেও পুনরায় শুরু হওয়ার প্রত্যাশা করছি। যেকোনো ক্ষেত্রেই, আমরা ধারণা করছি মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার মাত্রা গুরুতরভাবে না বাড়লে গত দুই মাসে মার্কিন ডলারের দর যতটুকু বৃদ্ধি পেয়েছে তা আর ধরে রাখা সম্ভব হবে না। তবে পৃথক ঘটনার ভিত্তিতে মাঝেমধ্যে মার্কিন ডলারের দর বৃদ্ধি পেতে পারে, যদিও সামগ্রিকভাবে মার্কেটে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের প্রভাব কমে গেছে। সোমবার, যদি এই পেয়ারের মূল্য 1.3587-1.3598 এরিয়ার কাছ থেকে বাউন্স করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3476-1.3489-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়। আর যদি এই পেয়ারের মূল্য 1.3476-1.3489 এরিয়ার উপরে কনসলিডেট করে, তাহলে লং পজিশন বজায় রাখা যেতে পারে, যেখানে মূল্যের 1.3587-1.3598-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়। ৫-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3175-1.3180, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3380-1.3386, 1.3476-1.3489, 1.3587-1.3598, 1.3695, এবং 1.3741-1.3751। সোমবার যুক্তরাজ্য বা মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট নির্ধারিত নেই বা কোনো প্রতিবেদনও প্রকাশিত হবে না, তাই আজ সম্ভবত মার্কেটে স্বল্প মাত্রার অস্থিরতা ও দুর্বল মুভমেন্ট দেখা যাবে।
Read more: /bd/analysis/444386
Forum user
এই নিবন্ধটি শেয়ার করুন:
back
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...