প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ক্রিপ্টোকারেন্সি (বিটকয়েন, ইথেরিয়াম) ট্রেডিং- ২০২৬

back
Trader Journals:::2026-05-08T11:24:55

ক্রিপ্টোকারেন্সি (বিটকয়েন, ইথেরিয়াম) ট্রেডিং- ২০২৬

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ৮ মে
দরপতন অব্যাহত থাকায় বিটকয়েনের মূল্য ইতোমধ্যেই $79,200 লেভেলে পৌঁছেছে। ইথেরিয়ামও উল্লেখযোগ্য দরপতনের শিকার হয়েছে এবং বর্তমানে এটির মূল্য $2,276-এ অবস্থান করছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সামরিক সংঘাত তীব্র হওয়ার পাশাপাশি ক্রিপ্টোভিত্তিক স্পট ইটিএফ থেকে মূলধন বের হয়ে যাওয়ার কারণে এই দরপতন পরিলক্ষিত হচ্ছে। গতকাল যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরের নিকটবর্তী বন্দর এলাকা বন্দর আব্বাস ও কেশমের কাছাকাছি অবস্থিত ইরানি সামরিক স্থাপনার উপর সিরিজ বোমা হামলা চালায়, যা হরমুজ প্রণালীতে আমেরিকান ডেস্ট্রয়ারের বিরুদ্ধে হওয়া হামলার জবাবস্বরূপ করা হয় এবং এতে ডিজিটাল অ্যাসেটগুলোর ওপর চাপ বেড়েছে। ক্রিপ্টোভিত্তিক স্পট ইটিএফ থেকে মূলধন বের হয়ে যাওয়ার বিষয়টিও চলমান দরপতনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। ট্রেডার ও বিনিয়োগকারীরা আরও দরপতনের আশঙ্কায় বিনিয়োগ সরিয়ে নিতে শুরু করেছে, যা পরোক্ষভাবে বিটকয়েন ও ইথেরিয়ামের মূল্যে বাড়তি চাপ সৃষ্টি করছে। স্বল্পমেয়াদে ক্রিপ্টো মার্কেটে নিম্নমুখী প্রবণতা বজায় থাকার সম্ভাবনা প্রবল। ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা একরাতেই কমে যাবে না এবং ইটিএফ থেকে মূলধন প্রত্যাহারের চাপ বজায় রাখতে পারে। তবে ক্রিপ্টো মার্কেটের নিজস্ব অভ্যন্তরীণ গতিশীলতা আছে—ভূ-রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলে এবং ইটিএফগুলোতে নতুন করে বিনিয়োগ প্রবাহিত হলে মার্কেটের বিয়ারিশ প্রবণতার সমাপ্তি ঘটবে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দৈনিক কৌশল হিসেবে, আমি বিটকয়েন ও ইথেরিয়ামের উল্লেখযোগ্য পুলব্যাকের উপর নির্ভর করে ট্রেডিং চালিয়ে যাব, দীর্ঘমেয়াদে মার্কেটে আরও শক্তিশালী বুলিশ প্রবণতা বিকাশের প্রত্যাশা করছি, যা এখনও অটুট রয়েছে।

ক্রিপ্টোকারেন্সি (বিটকয়েন, ইথেরিয়াম) ট্রেডিং- ২০২৬


বিটকয়েন বাই সিগন্যাল পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $80,500-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $79,800-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $80,500-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে। পরিকল্পনা #2: যদি $79,400 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $79,800 ও $80,500-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
সেল সিগন্যাল পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $78,500-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $79,400-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $78,500-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে। পরিকল্পনা #2: যদি $79,800 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $79,400 ও $78,500-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ক্রিপ্টোকারেন্সি (বিটকয়েন, ইথেরিয়াম) ট্রেডিং- ২০২৬


ইথেরিয়াম বাই সিগন্যাল পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,306-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $2,283-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $2,306-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।
সেল সিগন্যাল পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,241-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $2,267-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $2,241 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।
পরিকল্পনা #2: যদি মূল্য $2,283-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $2,267 ও $2,241-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
Read more: /bd/analysis/445514
Forum user
এই নিবন্ধটি শেয়ার করুন:
back
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...