প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ Usd/jpy পেয়ারের অ্যানালাইসিস/ ট্রেড- ২০২৬

back
Trader Journals:::2026-05-15T12:09:01

Usd/jpy পেয়ারের অ্যানালাইসিস/ ট্রেড- ২০২৬

USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ, ১৫ মে

Usd/jpy পেয়ারের অ্যানালাইসিস/ ট্রেড- ২০২৬


USD/JPY পেয়ারের ট্রেডের বিশ্লেষণ এবং পরামর্শ যখন MACD সূচকটি সবেমাত্র শূন্যের নিচ থেকে উপরে ওঠা শুরু করছিল তখন এই পেয়ারের মূল্য 157.99 লেভেল টেস্ট করেছিল, যা মার্কিন ডলার ক্রয়ের জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করছিল। ফলশ্রুতিতে এই পেয়ারের মূল্য নির্ধারিত লক্ষ্যমাত্রা 158.33-এ পৌঁছে গেছে। আজ প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে যে জাপানে কর্পোরেট পণ্যের দাম এপ্রিলে গত 12 বছরের মধ্যে সর্বাধিক বৃদ্ধি পেয়েছে, যা মধ্যপ্রাচ্য সংঘাত তীব্র হওয়ার পরিপ্রেক্ষিতে মুদ্রাস্ফীতির চাপ বাড়ার আরেকটি লক্ষণ। এর ফলে ইয়েল্ড কার্ভ জুড়ে জাপানের সরকারি বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশ বেড়েছে এবং মার্কিন ডলারের বিপরীতে ইয়েনের দরপতন ঘটেছে। ভূ-রাজনৈতিক ঘটনাগুলোর প্ররোচনায় পণ্য মূল্যের বৃদ্ধি জাপানের অর্থনীতির ওপর উল্লেখযোগ্য চাপ ফেলছে। কোম্পানিগুলো বাড়তি খরচ পুষিয়ে নেওয়ার জন্য তাদের পণ্যের দাম বৃদ্ধি করতে বাধ্য হচ্ছে, যা শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরও প্রভাব ফেলছে। যদিও জাপানের মুদ্রাস্ফীতির হার অন্যান্য কিছু দেশের তুলনায় অতি তীব্র নয়, তবুও এটি অর্থনৈতিক প্রবৃদ্ধির স্থিতিশীলতার জন্য নির্দিষ্ট ঝুঁকি তৈরি করছে। মুদ্রাস্ফীতি সংক্রান্ত চাপ বাড়ার প্রেক্ষিতে ব্যাংক অব জাপানকে কঠিন সিদ্ধান্তের সম্মুখীন হতে হচ্ছে। অর্থনীতিকে উদ্দিপীত করার উদ্দেশ্যে গৃহীত ঐতিহ্যবাহী নমনীয় মুদ্রানীতি এখন মূল্যস্ফীতির বৃদ্ধি সীমিত করার সাথে সাংঘর্ষিক। এতে বর্তমান ব্যবস্থার দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিয়ে প্রশ্ন জাগছে এবং বিনিয়োগকারীরা ভবিষ্যৎ মুদ্রানীতি সম্পর্কে প্রত্যাশা পুনর্মূল্যায়নের জন্য প্ররোচিত হচ্ছে, যার ফলে কারেন্সি মার্কেটে আরও বেশি অনিশ্চয়তা তৈরি হচ্ছে এবং ইয়েন দুর্বল হচ্ছে। দৈনিক কৌশলের ক্ষেত্রে আমি প্রধানত পরিকল্পনা #1 ও #2 বাস্তবায়নের ওপর বেশি নির্ভর করব।

Usd/jpy পেয়ারের অ্যানালাইসিস/ ট্রেড- ২০২৬


বাই সিগন্যাল পরিকল্পনা #1: আজ এই পেয়ারের মূল্য 159.27-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 158.70-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ার কেনার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 159.27-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য পুলব্যাকের সময় এই পেয়ার ক্রয় করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে। পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 158.44-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ার কেনার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 158.70 এবং 159.27-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
সেল সিগন্যাল পরিকল্পনা #1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 158.44-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর USD/JPY পেয়ার বিক্রি করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 157.93-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। আজ যেকোনো সময় এই পেয়ারের বিক্রেতারা সক্রিয় হতে পারে, তাঁদের শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক থেকে যেকোনো ইঙ্গিত দরকার। গুরুত্বপূর্ণ! এই পেয়ার বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং সবেমাত্র শূন্যের নিচে নামতে শুরু করেছে। পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 158.70-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ার বিক্রি করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 158.44 এবং 157.93-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।
Read more: /bd/analysis/446170
Forum user
এই নিবন্ধটি শেয়ার করুন:
back
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...