প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ট্রেডারদের জন্য ডেইলী টেকনিক্যাল অ্যানালাইসিস- ২০২৬

back
Trader Journals:::2026-06-05T08:41:08

ট্রেডারদের জন্য ডেইলী টেকনিক্যাল অ্যানালাইসিস- ২০২৬

৫ জুন কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন?

ট্রেডারদের জন্য ডেইলী টেকনিক্যাল অ্যানালাইসিস- ২০২৬


বৃহস্পতিবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ: EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে স্পষ্টভাবে দৃশ্যমান একটি সাইডওয়েজ চ্যানেলের মধ্যে EUR/USD পেয়ারের ট্রেডিং অব্যাহত রয়েছে। ট্রেডাররা এখনও এই পেয়ারটি ক্রয় বা বিক্রয়ের জন্য স্পষ্ট কোনো ভিত্তি খুঁজে পাচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রে সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট উপেক্ষা করা হচ্ছে, মৌলিক প্রেক্ষাপটের গুরুত্ব কমে গেছে, এবং ট্রেডাররা আরও হুমকি, আলটিমেটাম বা প্রতিশ্রুতির চেয়ে গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক খবর ও ঘটনার অপেক্ষায় রয়েছে। ফলস্বরূপ, প্রায় প্রতিদিন খবর আসছে—তবে গত তিন সপ্তাহ ধরে মার্কেটে কোনো উল্লেখযোগ্য মুভমেন্ট দেখা যায়নি। তবে বৃহস্পতিবার এর ব্যতিক্রম ছিল। দিনের বেশিরভাগ সময় ট্রেডারদের জন্য কোনো সংবাদ আসেনি—না ভূ-রাজনৈতিক, না মৌলিক (ক্রিস্টিন লাগার্ডের পক্ষ থেকে তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা দেয়া হয়নি), এবং না কোনো গুরুত্বপূর্ণ সামষ্টিক প্রতিবেদন (জবলেস ক্লেইমস বা খুচরা বিক্রয় সূচকের মতো স্বল্প গুরুত্বসম্পন্ন প্রতিবেদন ব্যতীত)। ফলে ফ্ল্যাট রেঞ্জভিত্তিক মুভমেন্টের অবসানের কোনো সম্ভাবনা দেখা যায়নি। আজ এই পেয়ারের মূল্যের অস্থিরতার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে, তবে এই পেয়ারের মূল্য ফ্ল্যাট রেঞ্জ থেকে বের হয়ে আসবে কিনা সে ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী নই।

ট্রেডারদের জন্য ডেইলী টেকনিক্যাল অ্যানালাইসিস- ২০২৬


EUR/USD পেয়ারের 5M চার্ট বৃহস্পতিবার ৫-মিনিটের টাইমফ্রেমে কোনো ট্রেডিং সিগন্যাল গঠিত হয়নি। সর্বশেষ সেল সিগন্যালগুলো মঙ্গলবার গঠিত হয়েছিল, যখন এই পেয়ারের মূল্য 1.1655-1.1666 এরিয়া থেকে দুইবার বাউন্স করেছিল।
শুক্রবার কীভাবে ট্রেডিং করতে হবে: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে প্রায় এক মাস ধরে ইউরোর মূল্যের কারেকশন হচ্ছে এবং তিন সপ্তাহ ধরে ফ্ল্যাট রেঞ্জভিত্তিক ট্রেডিং পরিলক্ষিত হচ্ছে। মধ্যপ্রাচ্যে সংঘাতের উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে পুনরায় মার্কিন ডলারের মূল্য বৃদ্ধি পেতে শুরু করেছে, তবুও আমরা দীর্ঘমেয়াদে মার্কিন ডলারের উল্লেখযোগ্য মূল্য বৃদ্ধির আশা করছি না। বেশিরভাগ ট্রেডার মৌলিক ও সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট উপেক্ষা করে চলেছে, আর নির্দিষ্ট কিছু ভূ-রাজনৈতিক তথ্যের প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন করছে। শুক্রবার, যদি এই পেয়ারের মূল্য 1.1584-1.1591 এরিয়া ব্রেক করে নিম্নমুখী হয় তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1527-1.1531 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.1584-1.1591 এরিয়া থেকে বাউন্স করে তাহলে লং পজিশন বিবেচনা করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1655-1.1666 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। ৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1591, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, 1.1899-1.1908। শুক্রবার ইউরোজোনে প্রথম প্রান্তিকের জিডিপির তৃতীয় অনুমান প্রকাশ করা হবে, আর যুক্তরাষ্ট্রে নন-ফার্ম পেরোল ও বেকারত্ব হার সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। মার্কিন প্রতিবেদনের গুরুত্ব বেশি এবং সেগুলোর ফলাফল মার্কেটে অস্থিরতা সৃষ্টি করতে পারে—তবে এর মানে এই নয় যে আজই ইউরোর মূল্য ফ্ল্যাট রেঞ্জ থেকে হয়ে যাবে। সাম্প্রতিক মাসগুলোতে ট্রেডাররা আরও বেশি গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলোও উপেক্ষা করেছে।
অ্যানালাইটিক্স অ্যাক্সেস পেতে ভিজিট করুন: https://ifxpr.com/43cjK9P
Forum user
এই নিবন্ধটি শেয়ার করুন:
back
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...