প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ Gbp/usd: ট্রেডের অ্যানালাইসিস- ২০২৬

back
Trader Journals:::2026-06-25T10:09:59

Gbp/usd: ট্রেডের অ্যানালাইসিস- ২০২৬

২৫ জুন কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন?
বুধবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ: GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট বুধবারও কোনো নির্দিষ্ট ও যৌক্তিক কারণ ছাড়াই GBP/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত ছিল। দিনের শেষে ব্রিটিশ পাউন্ডের মূল্য কিছুটা পুনরুদ্ধার শুরু করলেও 40 পিপ্সের উত্থানকে কীভাবে "পুলব্যাক" বলা যাবে—বিশেষত যখন এই সপ্তাহেই এই পেয়ারের প্রায় 300 পিপ্স দরপতন হয়েছিল। ফলে নিম্নমুখী প্রবণতা অটুট রয়েই গেছে। বর্তমানে মার্কিন ডলারের দর বৃদ্ধির স্পষ্ট কোনো কারণ না থাকায় অনির্দিষ্টকাল ধরে এই পেয়ারের দরপতন হতে পারে। আমরা নতুন ট্রেডারদের পরামর্শ দিচ্ছি যে শুধুমাত্র কোনো বড় ইভেন্ট বা প্রতিবেদনের ফলাফলভিত্তিক মুভমেন্টের জন্য অপেক্ষা না করে এখন টেকনিক্যাল বিশ্লেষণের ভিত্তিতে সিদ্ধান্ত নিন। মার্কিন ডলারের দর এক সপ্তাহ ধরে বাড়ছে—এই মুভমেন্ট চিরস্থায়ী হবে না এটি স্পষ্ট, তবে এর যৌক্তিকতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। সবচেয়ে বড় অমিলটি ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট থেকে পরিলক্ষিত হচ্ছে: মধ্যপ্রাচ্যের সংঘাত শেষ হয়েছে, হরমুজ প্রণালী খুলে গেছে, এবং জ্বালানি তেলের মূল্য মধ্যপ্রাচ্য সংঘাত পূর্ববর্তী স্তরে নেমে এসেছে। তবুও আমরা নিরাপদ অ্যাসেট মার্কিন ডলারের প্রত্যাশিত দরপতন না দেখে এক সপ্তাহ ধরে শক্তিশালীভাবে এটির মূল্য বৃদ্ধি পেতে দেখছি—যা মার্কেট মেকারদের ম্যানিপুলেশন বলেই মনে হচ্ছে।

Gbp/usd: ট্রেডের অ্যানালাইসিস- ২০২৬


GBP/USD পেয়ারের 5M চার্ট বুধবার 5-মিনিটের টাইমফ্রেমে তিনটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল। 1.3175-1.3180 এরিয়ায় গঠিত প্রথম বাই সিগন্যালটি ভুল প্রমাণিত হয়েছে, এবং পরবর্তী দুইটি সেল সিগন্যালও একরকম ভুল ছিল, তবু এই সিগন্যালের মাধ্যমে নতুন ট্রেডাররা লোকসান এড়াতে পেয়েছে। সুতরাং বুধবার ট্রেডিংয়ের জন্য সেরা দিন ছিল না, এবং বর্তমানে মার্কেটে অযৌক্তিক মুভমেন্ট পরিলক্ষিত হচ্ছে।

Gbp/usd: ট্রেডের অ্যানালাইসিস- ২০২৬


বৃহস্পতিবার কীভাবে ট্রেডিং করতে হবে: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্য সাইডওয়েজ চ্যানেল থেকে বের হয়ে নিম্নমুখী হয়েছে, তবে আমরা সন্দিহান যে এই দরপতন অব্যাহত থাকবে কিনা। অবশ্য, মার্কিন ডলারের আরও দর বৃদ্ধির জন্য যদি গুরত্বপূর্ণ কোনো কারণ দেখা যায়, তাহলে এমনটা ঘটতে পারে—কিন্তু বর্তমানে এমন কোনো কারণ দেখা যাচ্ছে না। মধ্যপ্রাচ্য সংঘাতের বিষয়টি সম্পূর্ণ না হলেও কিছুটা সমাধান হয়েছে এবং ফেড কেবল চলতি বছরের শেষদিকে সুদের হার বৃদ্ধির সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে; যে পদক্ষেপটি নাও নেয়া হতে পারে। বৃহস্পতিবার, যদি এই পেয়ারের মূল্য 1.3175-1.3180 এরিয়া থেকে রিবাউন্ড করে তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3096-1.3107 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.3175-1.3180 এরিয়ার উপরে কনসলিডেট করে তাহলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.3259-1.3267 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। সাম্প্রতিক দিনগুলোতে মার্কেটে অস্থিরতার মাত্রা লক্ষণীয়ভাবে কমে এসেছে—যা বিবেচনায় রাখা উচিত। ৫-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3043, 1.3096-1.3107, 1.3175-1.3180, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3380-1.3386, 1.3456-1.3476, 1.3587-1.3598, 1.3631-1.3641, এবং 1.3695। বৃহস্পতিবার যুক্তরাজ্যে তেমন কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে না, আর মার্কিন যুক্তরাষ্ট্রে কয়েকটি উল্লেখযোগ্য প্রতিবেদন প্রকাশিত হবে—যেমন প্রথম প্রান্তিকের জিডিপি এবং ডিউরেবল গুডস অর্ডার সংক্রান্ত প্রতিবেদন।
Read more: /bd/analysis/449803
Forum user
এই নিবন্ধটি শেয়ার করুন:
back
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...