প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ট্রেডারদের জন্য ডেইলী টেকনিক্যাল অ্যানালাইসিস- ২০২৬

back
Trader Journals:::2026-07-06T09:49:19

ট্রেডারদের জন্য ডেইলী টেকনিক্যাল অ্যানালাইসিস- ২০২৬

৬ জুলাই কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন?
শুক্রবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ: GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট শুক্রবার GBP/USD পেয়ারের মূল্য ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রাখতে ব্যর্থ হয়েছে; তবু এই পেয়ারের মূল্য 1.3319-1.3331 এরিয়ার উপরে রয়ে যাওয়ায় নিকট ভবিষ্যতে আরও মূল্য বৃদ্ধির প্রত্যাশা করা যায়। গত সপ্তাহে ব্রিটিশ পাউন্ডের মূল্য বৃদ্ধির পিছনে দৃঢ় কোনো কারণ ছিল না, কেবলমাত্র মার্কিন নন-ফার্ম পেরোল প্রতিবেদনের ফলাফলই একমাত্র প্ররোচনা ছিল। তবে এটি কেবল একদিনের ঘটনাই—মূলত গত দু'সপ্তাহ ধরে পাউন্ডের মূল্য বৃদ্ধি পাচ্ছে। আমাদের ধারণা এই মুভমেন্ট সম্পূর্ণরূপে ন্যায্য এবং তা অব্যাহত থাকবে, কারণ এর আগে নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই মার্কিন ডলার শক্তিশালী হচ্ছিল। মূলত, ট্রেডাররা এখনো এই বিষয়টিকে উপেক্ষা করছে যে মধ্যপ্রাচ্য সংঘাত সমাপ্তির পথে আছে, এবং ফেডারেল রিজার্ভ কেবলমাত্র চলতি বছরের শেষের মধ্যে মূল সুদের বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে। কেভিন ওয়ার্শের অধীনে এই পদক্ষেপ নেয়া হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে, আর ডোনাল্ড ট্রাম্প যদি ফেডের ওপর পুনরায় চাপ বাড়ায় তাও একটি বড় প্রশ্ন। শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদনের সর্বশেষ ফলাফল অনুযায়ী ফেড সম্ভবত আর্থিক নীতিমালা কঠোর নেবে না, কারণ গত বছর তারা মূল সুদের হার কমিয়ে শ্রমবাজার পরিস্থিতি সক্রিয়ভাবে উদ্দীপিত করেছিল। সুতরাং নির্দিষ্ট কিছু ইতিবাচল কারণের প্রেক্ষিতে মার্কিন ডলারের দর দীর্ঘকাল ধরে বৃদ্ধি পেয়েছে।

ট্রেডারদের জন্য ডেইলী টেকনিক্যাল অ্যানালাইসিস- ২০২৬


GBP/USD পেয়ারের 5M চার্ট শুক্রবার ৫-মিনিটের টাইমফ্রেমে, কেবল একটিমাত্র ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল। ইউরোপীয় ট্রেডিং সেশনের শুরুতে এই পেয়ারের মূল্য 1.3380-1.3386 এরিয়া থেকে বাউন্স করে, ফলস্বরূপ 15-পিপস দরপতন ঘটে। নতুন ট্রেডাররা এই 15 পিপসই মুনাফা হিসেবে অর্জন করতে পারত।

ট্রেডারদের জন্য ডেইলী টেকনিক্যাল অ্যানালাইসিস- ২০২৬


সোমবার কীভাবে ট্রেডিং করতে হবে: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা গঠিত হচ্ছে, যা মূলত কারেকশন হিসেবে বিবেচিত হচ্ছে । মধ্যপ্রাচ্য সংঘাতের পুরোপুরি সমাধান না হলেও সাময়িক যুদ্ধবিরতি বজায় আছে; ফেড কেবল বছরের শেষ নাগাদ সুদের হার বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে—যা নাও ঘটতে পারে—এবং ব্যাংক অব ইংল্যান্ড মুদ্রানীতি কঠোর করার ব্যাপারে কোনো ইঙ্গিত দেয়নি। আমাদের দৃঢ়ভাবে ধারণা করছি যে মার্কিন ডলারের আরও দর বৃদ্ধির জন্য যথেষ্ট ভিত্তি নেই—না মৌলিকভাবে, না ভূ-রাজনৈতিকভাবে। তাই ব্রিটিশ পাউন্ডের মূল্যের উত্থান অব্যাহত থাকতে পারে। সোমবার, যদি এই পেয়ারের মূল্য 1.3319-1.3331 এরিয়ার নিচে কনসলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3259-1.3267-এর এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.3319-1.3331 এরিয়া থেকে বাউন্স করে, তাহলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.3380-1.3386 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। ৫-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3043, 1.3096-1.3107, 1.3175-1.3180, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3380-1.3386, 1.3456-1.3476, 1.3587-1.3598, 1.3631-1.3641, এবং 1.3695। সোমবার যুক্তরাজ্যে কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট নির্ধারিত নেই, তবে যুক্তরাষ্ট্রে ISM সার্ভিস PMI প্রকাশিত হবে, যা একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন হিসেবে বিবেচিত হয়।
অ্যানালাইটিক্স অ্যাক্সেস পেতে ভিজিট করুন: https://ifxpr.com/4veNnCS
Forum user
এই নিবন্ধটি শেয়ার করুন:
back
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...