প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ট্রেডারদের জন্য ডেইলী ফান্ডামেন্টাল অ্যানালাইসিস- ২০২৬

back
Trader Journals:::2026-08-06T10:13:50

ট্রেডারদের জন্য ডেইলী ফান্ডামেন্টাল অ্যানালাইসিস- ২০২৬

৬ আগস্ট কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত?
সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের বিশ্লেষণ: বৃহস্পতিবার অল্প কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে এবং এগুলোর কোনোটিই খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আজ ইউরোপীয় ইউনিয়নে খুচরা বিক্রয় সূচক এবং যুক্তরাষ্ট্রে জবলেস ক্লেইমস সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। উভয় প্রতিবেদনই স্বল্প গুরুত্বসম্পন্ন; এগুলোর ফলাফল সামান্য প্রভাব ফেলতে পারে, অথবা কোনো প্রভাব না-ও ফেলতে পারে। তাই আজ সারাদিন মার্কেটে স্বল্প মাত্রার অস্থিরতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আর মনে রাখবেন আগামীকাল—শুক্রবার...

ট্রেডারদের জন্য ডেইলী ফান্ডামেন্টাল অ্যানালাইসিস- ২০২৬


ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ: বৃহস্পতিবারের ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে ফেডারেল রিজার্ভের কর্মকর্তা আলবার্তো মুসালেমের বক্তব্য উল্লেখযোগ্য হলেও, বর্তমানে এ বিষয়ে খুব একটা আগ্রহ দেখা যাচ্ছে না। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফেডারেল রিজার্ভ মুদ্রানীতি কঠোর করার ব্যাপারে অনীহা প্রকাশ করেছে। ফেডের বেশ কয়েকজন কর্মকর্তা ইতোমধ্যেই জানিয়েছেন যে সময়ের সাথে সাথে মুদ্রাস্ফীতি কমতে থাকবে; এটি একটি পরোক্ষ ইঙ্গিত যে তারা মূল সুদের হার বাড়ানোর বিষয়টি বিবেচনা করবে না। এছাড়া, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার মন্থর হয়ে আসছে এবং শ্রমবাজার পরিস্থিতিও কিছুটা দুর্বল হয়ে পড়েছে; এমতাবস্থায় মূল সুদের হার বাড়ানো হলে অর্থনৈতিক গতিশীলতা আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ভূ-রাজনৈতিক পরিস্থিতি এখনও তেমন স্থিতিশীল হয়নি। আবারও যুদ্ধবিরতির শর্তাবলী লঙ্ঘিত হয়েছে; নতুন করে সংঘাত শুরু হয়ে তা অব্যাহত রয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান নিয়মিত একে অপরের ওপর আঘাত হানছে এবং কোনো আলোচনা হচ্ছে না। হরমুজ প্রণালী বন্ধ বা আংশিক বন্ধ রয়েছে, ইয়েমেনের হুতিরা সৌদি আরবের ওপর অবরোধ বজায় রেখেছে এবং ওয়াশিংটন যদি আবারও পূর্ণমাত্রায় চাপ প্রয়োগ করে তবে বাব-এল-মান্দেব প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে তেহরান। একমাত্র আশার আলো হিসেবে ডোনাল্ড ট্রাম্প বারবার হরমুজ প্রণালী দ্রুত খুলে দেওয়ার এবং ইরানের সাথে পারমাণবিক চুক্তির প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। অদ্ভুত ব্যাপার হলো, জ্বালানি তেলের দরপতনের জন্য তাঁর এই বক্তব্যগুলোই যথেষ্ট; অথচ কারেন্সি মার্কেটে এইসকল মন্তব্য তেমন কোনো প্রভাব ফেলছে না।

ট্রেডারদের জন্য ডেইলী ফান্ডামেন্টাল অ্যানালাইসিস- ২০২৬


উপসংহার: চলতি সপ্তাহের শেষ দিকে অত্যন্ত মন্থর এবং সুনির্দিষ্ট দিকনির্দেশনাহীন ট্রেডিং দেখা যেতে পারে। এ সময় মার্কেটে অস্থিরতার মাত্রাও কম থাকার সম্ভাবনা রয়েছে। আজ ইউরো 1.1527–1.1531 এবং পাউন্ড স্টার্লিং 1.1527–1.1531 এরিয়ার মধ্যে ট্রেডিং করা যেতে পারে। এই সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো শুক্রবার প্রকাশিত হবে।
ফান্ডামেন্টাল সংবাদ পেতে ভিজিট করুন: https://ifxpr.com/4cpjg4W
Forum user
এই নিবন্ধটি শেয়ার করুন:
back
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...