প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ১৮ ফেব্রুয়ারি কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-02-18T05:52:37

১৮ ফেব্রুয়ারি কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

মঙ্গলবারের ট্রেডিংয়ের পর্যালোচনা:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

১৮ ফেব্রুয়ারি কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

মঙ্গলবার দিনের অধিকাংশ সময় EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতার সাথে ট্রেডিং পরিলক্ষিত হয়েছে, তবে দিনের শেষভাগে এই পেয়ারের মূল্যের সামান্য পুনরুদ্ধার ঘটেছে। গত এক সপ্তাহ জুড়ে ইউরোর মূল্য হ্রাস পাচ্ছে, এবং গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের নন-ফার্ম পে-রোল ও বেকারত্ব সম্পর্কিত প্রতিবেদন প্রকাশের পর নতুন করে দরপতন শুরু হয়েছিল। লক্ষ্যণীয় যে এই প্রতিবেদনের ফলাফল অস্বাভাবিকভাবে পরস্পরবিরোধী ছিল — জানুয়ারির ফলাফল ট্রেডারদের খুশি করেছিল এবং ডলারের দর বৃদ্ধি ঘটিয়েছিল, আবার ২০২৫ সালে সৃষ্ট কর্মসংস্থানের সংখ্যা ৪০০,০০০ কমিয়ে সংশোধন করার বিষয়টি ডলারের পক্ষে ইতিবাচক হিসেবে ধরা যায় না। অনুরূপভাবে, জানুয়ারির শেষ নাগাদ মুদ্রাস্ফীতি কমে এলে ফেডারেল রিজার্ভ কর্তৃক আরও 'ডোভিশ বা নমনীয়' অবস্থান গ্রহণের প্রত্যাশা উন্মুক্ত হয়। অতএব, আমাদের দৃষ্টিকোণ থেকে এই পেয়ারের বর্তমান দরপতন এবং ডলারের মূল্যের উত্থান অনিশ্চিত ভিত্তির উপর ঘটছে বলে মনে হচ্ছে। গতকাল উল্লেখযোগ্য প্রতিবেদন হিসেবে শুধুমাত্র জার্মানির মুদ্রাস্ফীতি প্রতিবেদন, ZEW ইকোনোমিক সেন্টিমেন্ট সূচক এবং যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ADP প্রতিবেদন প্রকাশিত হয়েছিল — এই পেয়ারের মূল্যের মুভমেন্টের উপর বা ট্রেডারদের সেন্টিমেন্টে এই প্রতিবেদনগুলোর ফলাফলের প্রভাব সীমিত ছিল।

EUR/USD 5M পেয়ারের চার্ট

১৮ ফেব্রুয়ারি কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

মঙ্গলবার ৫-মিনিটের টাইমফ্রেমে তিনটি দুর্বল ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছে। এই পেয়ারের মূল্য প্রথমে 1.1830-1.1837 রেঞ্জ থেকে বাউন্স করেছে, তারপর একই রেঞ্জ দুইবার ব্রেক করেছে। প্রথম ট্রেড থেকে লোকসান হয়েছে, কারণ মূল্য কাঙ্ক্ষিত দিকে 15 পিপস পর্যন্তও মুভমেন্ট প্রদর্শন করেনি। দ্বিতীয় ট্রেড ব্রেকইভেনে স্টপ লসে ক্লোজ হয়েছে। তৃতীয় ট্রেডটি বুধবার পর্যন্ত হোল্ড করে রাখা যেতে পারে, কারণ এই পেয়ারের মূল্য এখনও 1.1830-1.1837 রেঞ্জের মধ্যে রয়েছে।

বুধবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্যের নিম্নমুখী কারেকশন অব্যাহত আছে, যা শীঘ্রই পুনরায় উর্ধ্বমুখী প্রবণতায় রূপ নিতে পারে। মনে করিয়ে দেওয়া দরকার যে এই পেয়ারের মূল্যের সাত মাসব্যাপী দৃশ্যমান ফ্ল্যাট রেঞ্জভিত্তিক মুভমেন্ট সম্পন্ন হয়েছে। যদি সত্যিই তাই হয়, তাহলে ২০২৬ সালের শুরু থেকে দীর্ঘমেয়াদি উর্ধ্বমুখী প্রবণতা পুনরায় শুরু হয়েছে। সুতরাং আমরা মধ্যমেয়াদে নতুন করে ডলারের দরপতনের প্রত্যাশা করছি। সামগ্রিক মৌলিক প্রেক্ষাপট মার্কিন ডলারের জন্য খুবই চ্যালেঞ্জিং রয়ে গেছে, ফলে আমরা এই পেয়ারের মূল্যের আরও উর্ধ্বমুখী মুভমেন্টের প্রত্যাশা করছি। তবে বর্তমানে মার্কেটে আরেকবার স্থবির পরিস্থিতি দেখা যাচ্ছে।

বুধবার, এই পেয়ারের মূল্য 1.1830-1.1837 রেঞ্জের নিচে কনসোলিডেশন করলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করার বিষয়টি বিবেচনা করতে পারেন, যেখানে মূল্যের 1.1745-1.1754-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এই পেয়ারের মূল্য 1.1830-1.1837 রেঞ্জ থেকে বাউন্স করলে নতুন লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1899-1.1908-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1550, 1.1584-1.1591, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, 1.1899-1.1908, 1.1970-1.1988, 1.2044-1.2056, 1.2092-1.2104।

আজ ইউরোজোনে কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে না বা কোনো ইভেন্টও নির্ধারিত নেই। যুক্তরাষ্ট্রে ডিউরেবল গুডস অর্ডার, বিল্ডিং পারমিট ও নিউ হাউজিং স্টার্টস সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...