প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১৩ মার্চ

next parent
Crypto Analysis:::2026-03-13T07:33:57

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১৩ মার্চ

বিটকয়েনের মূল্য $72,000-এ পৌঁছেছে এবং সেখানেই থেমে থাকার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এশিয়ান সেশনে $73,000 ও $75,000-এর দিকে আরও অগ্রসর হওয়ার সম্ভাবনা বজায় রয়েছে। ইথেরিয়ামের মূল্যও সকালের ট্রেডিং সেশনে বৃদ্ধি পেয়েছে এবং $2,150 পর্যন্ত পৌঁছেছে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১৩ মার্চ

সম্প্রতি ক্রিপ্টোকারেন্সি বিশ্বে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে: ব্ল্যাকরক আনুষ্ঠানিকভাবে একটি নতুন ইথেরিয়াম-ভিত্তিক এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ) চালু করছে, যা স্টেকিংয়ের সুবিধাও অন্তর্ভুক্ত থাকবে। এই পদক্ষেপটি ক্রিপ্টো খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক—কারণ এটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে সরাসরি ইথেরিয়াম হোল্ড করে নেটওয়ার্ককে সাপোর্ট করার মাধ্যমে রিওয়ার্ড অর্জনের সুযোগ দেওয়া সম্ভব করে তুল্বে।

এই ইটিএফ চালু করার মাধ্যমে ঐতিহ্যবাহী বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ উন্মুক্ত হচ্ছে, যারা পূর্বে জটিলতা ও অস্থিরতার কারণে সরাসরি ক্রিপ্টোতে বিনিয়োগ করা থেকে সতর্ক ছিলেন। ইটিএফ স্ট্রাকচারে স্টেকিংয়ের একীভূতকরণ ইথেরিয়ামে বিনিয়োগকে আকর্ষণীয় করে তুলেছে, কারণ এটি স্টকের ডিভিডেন্ড বা বন্ডের কুপন পেমেন্টের মতো প্যাসিভ আয়ের সুযোগ দেয়। এর ফলে প্রতিষ্ঠিত প্রাতিষ্ঠানিক টুল পছন্দ করে এমন বিনিয়োগকারীদেরও ক্রিপ্টো অ্যাসেট দিয়ে পোর্টফোলিও বৈচিত্র্য আনার আকর্ষণ বাড়তে পারে।

মনে রাখার বিষয়, ইথেরিয়ামে স্টেকিং মানে ব্লকচেইনের সুরক্ষা ও কার্যকারিতা নিশ্চিত করতে নির্দিষ্ট পরিমাণ ইথার লক করে রাখা—এর বিনিময়ে অংশগ্রহণকারীরা নতুন ইথার আকারে রিওয়ার্ড পায়। এই নতুন ইটিএফের মাধ্যমে ব্ল্যারকক কার্যত বিনিয়োগকারীদের পক্ষে স্টেকিং প্রক্রিয়াটি পরিচালনা করে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে। এতে ক্রিপ্টো অ্যাসেট স্বাধীনভাবে পরিচালনা করার সাথে জড়িত প্রযুক্তিগত জটিলতা ও ঝুঁকি কমে আসে এবং প্রক্রিয়াটি আরও বেশি এক্সেসযোগ্য ও নিরাপদ হয়ে ওঠে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দৈনিক কৌশল হিসেবে, আমি বিটকয়েন ও ইথেরিয়ামের উল্লেখযোগ্য পুলব্যাকগুলোর উপর নির্ভর করে ট্রেডিং চালিয়ে যাবো—দীর্ঘমেয়াদে মার্কেটের বুলিশ প্রবণতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছি, যা এখনও পুরোপুরিভাবে বিদ্যমান রয়েছে।

স্বল্পমেয়াদি ট্রেডিংয়ের কৌশল ও শর্তাবলী নিচে দেয়া হল।

বিটকয়েন

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১৩ মার্চ

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $72,700-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $71,700-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $72,700-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $71,000 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $71,700 ও $72,700-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $70,000-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $71,000-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $70,000-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $71,700 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $71,000 এবং $70,000-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১৩ মার্চ

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,151-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $2,114-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $2,151-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $2,088 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $2,114 ও $2,151-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,048-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $2,088-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $2,048 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি মূল্য $2,114-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $2,088 ও $2,048-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
next parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...