প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ১৬ মার্চ কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-03-16T05:38:35

১৬ মার্চ কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

শুক্রবারের ট্রেডিংয়ের পর্যালোচনা:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

১৬ মার্চ কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

শুক্রবারেও EUR/USD কারেন্সি পেয়ারের মন্থর দরপতন অব্যাহত ছিল—এবারও কেবল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের প্রভাবেই এই দরপতন ঘটেছে। এই পেয়ারের দরপতন রাতভর অব্যাহত ছিল, যা ট্রেডারদের মধ্যে তাঁদের সিদ্ধান্তের প্রতি আস্থার ইঙ্গিত প্রতিফলিত করে। এক সপ্তাহ আগে যেখানে আতংকের কারণে দরপতন ও ঝুঁকি গ্রহণ থেকে সরে আশার প্রবণতা দেখা গিয়েছিল, সেখানে এখন আবেগপ্রসূত নয় বরং সুচিন্তিত, যৌক্তিকভাবে মার্কিন ডলার ক্রয়ের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আগের মতোই সামষ্টিক ও মৌলিক পটভূমি ট্রেডারদের সেন্টিমেন্ট বা এই পেয়ারের মূল্যের মুভমেন্টে তেমন কোনো প্রভাব ফেলছে না। শুক্রবার অন্তত দুটি গুরুত্বপূর্ণ মার্কিন জিডিপি ও টেকসই পণ্যের অর্ডার সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হলেও তা মার্কিন ডলারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতাকে টলাতে পারেনি। আগের মতোই মার্কেটের ট্রেডাররা আমেরিকান ডলারের জন্য নেতিবাচক প্রতিবেদনগুলোকে উপেক্ষা করেছে। ফলত, মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে EUR/USD পেয়ারের ধারাবাহিকভাবে দরপতন হচ্ছে। সেইসাথে উল্লেখ্য যে, রাতেরবেলা জানা যায় যে ইয়েমেন সম্ভবত বাব-আল-মান্ডাব প্রণালী অবরোধ করতে পারে—যা স্পষ্টতই বিশ্বব্যাপী তেল ও গ্যাস বাজারের পরিস্থিতি আরও নেতিবাচক করে তুলবে।

EUR/USD 5M পেয়ারের চার্ট

১৬ মার্চ কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

শুক্রবার রাতেরবেলা 5‑মিনিটের টাইমফ্রেমে প্রথম ট্রেডিং সিগন্যালটি গঠিত হয়েছিল। এই পেয়ারের মূল্য 1.1527-1.1531 এরিয়া থেকে বাউন্স করে (উপরের চিত্রে স্পষ্টভাবে দেখা যাচ্ছে), তারপর 1.1455-1.1474 এরিয়ায় এবং তারও নিচে নেমে যায়। তবে মার্কিন ট্রেডিং সেশনে এক সময় মার্কিন ডলারের ওপর চাপ কিছুটা বাড়ে, যার ফলে একটি বাই সিগন্যাল গঠিত হয়। তবে এটি ফলস সিগন্যাল ছিল। তার কিছুক্ষণ পর পুনরায় ইউরোর দরপতন শুরু হয়ে আরেকটি সেল সিগন্যাল গঠিত হয়—প্রথমটির মতোই এটি কাজে লাগিয়ে নতুন ট্রেডাররা লাভ করতে পারত, কারণ এই পেয়ারের মূল্য নিকটতম লক্ষ্যমাত্রা 1.1413-এ পৌঁছায়।

সোমবার কীভাবে ট্রেডিং করতে হবে:

মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার ফলশ্রুতিতে ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। ২০২৬ সালের শুরুতে দীর্ঘমেয়াদি উর্ধ্বমুখী প্রবণতা পুনরায় শুরু হওয়ায় আমরা মধ্যমেয়াদে নতুন করে ইউরোর মূল্য বৃদ্ধির প্রত্যাশা করছি। মার্কিন ডলারের জন্য সামগ্রিক মৌলিক পটভূমি এখনও বেশ চ্যালেঞ্জিং—যা দেশটির শ্রমবাজার, জিডিপি ও বেকারত্ব সংক্রান্ত প্রতিবেদনগুলোর ফলাফল দ্বারাও নিশ্চিত করা হয়েছে। তবে বর্তমানে মার্কেটে অর্থনীতির চেয়ে ভূ-রাজনৈতিক পরিস্থিতি প্রবলভাবে আধিপত্য বিস্তার করছে।

সোমবার, যদি এই পেয়ারের মূল্য 1.1455-1.1474 এরিয়ার কাছ থেকে বাউন্স করে, তাহলে নতুন ট্রেডাররা নতুন শর্ট পজিশন বিবেচনা করতে পারেন, যেখানে মূল্যের 1.1413 এবং 1.1354-1.1363 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়। এই পেয়ারের মূল্য 1.1455-1.1474 এরিয়ার উপরে কনসোলিডেট করলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1527-1.1531 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়।

৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1267-1.1292, 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1591, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, 1.1899-1.1908। সোমবার একমাত্র প্রতিবেদন হিসেবে জার্মানির শিল্প উৎপাদন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। সম্ভবত ট্রেডাররা এই প্রতিবেদনের উপর তেমন কোনো মনোযোগ দেবে না।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...