প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ২০ এপ্রিল কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-04-20T05:33:45

২০ এপ্রিল কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

শুক্রবারের ট্রেডিংয়ের পর্যালোচনা:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

২০ এপ্রিল কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

শুক্রবার মার্কিন ট্রেডিং সেশনে EUR/USD পেয়ার অপ্রত্যাশিতভাবে তীব্র দরপতনের শিকার হয়, যদিও ট্রাম্প হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত হওয়ার এবং ইরানের সাথে চুক্তি সম্পর্কে বক্তব্য দিয়েছিলেন। সত্যিকার অর্থেই হরমুজ প্রণালী অল্প সময়ের জন্য খোলা ছিল, কিন্তু শুক্রবার সন্ধ্যায়ও ধারণা করা যাচ্ছিল না শনিবারই আবার এটি বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং EUR/USD পেয়ার দরপতনের বিষয়টি কিছুটা অদ্ভুতই মনে হচ্ছিল। সপ্তাহান্তে আরও নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়েছে—ইরান পুনরায় হরমুজ প্রণালী অবরোধ করেছে, কারণ যুক্তরাষ্ট্র চুক্তির স্বীয় অংশ পূরণ করেনি এবং ইরানি বন্দরগুলো থেকে নৌ-অবরোধ তুলে নেয়নি। কোনো আলোচনাও হয়নি, এবং দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আসন্ন বুধবার শেষ হবে। প্রত্যাশিতভাবে, ট্রাম্প পুনরায় ইরানকে হুঁশিয়ারি দিয়েছে যে চুক্তি না হলে তাদের বৈদ্যুতিক অবকাঠামো ও সেতু ধ্বংস করা হবে। ফলে এই সপ্তাহে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পুনরায় শুরু হতে পারে। অবশ্যই আমরা তা এড়াতে চাই, কিন্তু কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা খুবই কমই বলে মনে হচ্ছে। গুজব আছে যে আজ সোমবারও উভয়পক্ষ আলোচনায় বসতে পারে।

EUR/USD পেয়ারের 5M চার্ট

২০ এপ্রিল কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

শুক্রবার ৫-মিনিটের টাইমফ্রেমে কেবল একটি সেল সিগন্যাল গঠিত হয়েছিল। এই সিগন্যালটি খুব নিখুঁত না হলেও মার্কিন সেশনের সময় এই পেয়ারের মূল্য 1.1830-1.1837 এরিয়া থেকে রিবাউন্ড করে শক্তিশালী দরপতনের শিকার হয়ে 1.1745-1.1754 এরিয়ায় পৌঁছায়। ফলে নতুন ট্রেডাররা এই একটি ট্রেড থেকে প্রায় 50 পিপস উপার্জন করতে পারত।

সোমবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্যের উর্ধ্বমুখী প্রবণতা বজায় আছে। ট্রেডাররা গত দুই সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে মার্কিন ডলার বিক্রি করছিল এবং মার্কেটে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের প্রভাব কিছুটা কমে গিয়েছিল; তবে এখন ভূ-রাজনৈতিক পরিস্থিতি আবার খারাপ হচ্ছে, যা এই সপ্তাহে নিরাপদ বিনিয়োগ হিসেবে মার্কিন ডলারের চাহিদা বাড়াতে পারে। আমরা মনে করি এই সপ্তাহে এই পেয়ারের মূল্যের একটি কারেকশনের সম্ভাবনা রয়েছে, তবে যেকোনো অবস্থায়ই ট্রেড করার জন্য ট্রেডারদের কাছে টেকনিক্যাল লেভেল রয়েছে এবং মার্কেটের মুভমেন্ট মধ্যপ্রাচ্য পরিস্থিতির ওপর নির্ভর করবে।

সোমবার, যদি এই পেয়ারের মূল্য 1.1745-1.1754 রেঞ্জের নিচে কনসলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন বিবেচনা করতে পারেন, যেখানে মূল্যের 1.1655-1.1666 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এই পেয়ারের মূল্য 1.1745-1.1754 এরিয়া থেকে রিবাউন্ড করলে নতুন বাই ট্রেড বিবেচনা করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1830-1.1837 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1591, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, 1.1899-1.1908। সোমবার ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড একটি ভাষণ দেবেন, যা দিনের একমাত্র উল্লেখযোগ্য ইভেন্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাত্ত্বিকভাবে তিনি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করতে পারেন, কিন্তু মনে হচ্ছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক মধ্যপ্রাচ্য পরিস্থিতির দিকে নজর রাখবে এবং দ্রুতই কোনো সিদ্ধান্ত নেবে না।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...