প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ২০ এপ্রিল কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-04-20T05:49:26

২০ এপ্রিল কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

শুক্রবারের ট্রেডিংয়ের পর্যালোচনা:

GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

২০ এপ্রিল কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

শুক্রবার GBP/USD পেয়ারের মূল্যেরও উর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকেনি, বরং 1.3587-এর নতুন লেভেল থেকে তিনবার বাউন্স করে নিম্নমুখী হয়। উল্লেখ্য যে, শুক্রবার ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী উন্মুক্ত হওয়ার ঘোষণা দিয়েছিলেন এবং কার্যত এটিই দিনের একমাত্র গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। তবে প্রাথমিক প্রতিক্রিয়ায় ব্রিটিশ পাউন্ডের মূল্য বৃদ্ধি পাওয়ার পর মূল্য বিপরীতমুখী হয়ে যায় এবং 100 পিপস দরপতনের সাথে দিনটি শেষ হয়। সপ্তাহান্তে জানা যায় যে হরমুজ প্রণালী অবরুদ্ধই থাকবে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখনও কোনো চুক্তি হয়নি, সোমবার পুনরায় আলোচনা শুরু হবে এবং যদি কোনো চুক্তি না হয় তবে আমেরিকা বুধবারের মধ্যে আবার ইরানে হামলা করতে পারে। তাই মার্কেটে এমন পরিস্থিতি বিরাজ করছে যেখানে পরবর্তীতে এই পেয়ারের দরপতন ঘটবে না কি দর বৃদ্ধি পাবে সে ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, তাই ট্রেডাররা হয়তো এ সংক্রান্ত প্রতিটি প্রতিবেদন এবং সংবাদের প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন করা বন্ধ করে দিতে পারে। অতএব, বর্তমান লেভেল ও এরিয়াগুলো থেকে দৈনিক ভিত্তিতে ট্রেড করাই উত্তম।

GBP/USD পেয়ারের 5M চার্ট

২০ এপ্রিল কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

শুক্রবার ৫-মিনিট টাইমফ্রেমে দুইটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়। প্রথমটি একটি বাই সিগন্যাল ছিল—এটি অলাভজনক বা ভুল না হলেও হঠাৎ করে এই পেয়ারের মূল্য বিপরীতমুখী হওয়ার ফলে ট্রেডটি কাজে লাগানোর কোনো সুযোগ পাওয়া যায়নি। দ্বিতীয় সেল সিগন্যালটি দিনের শেষ দিকে খুব দেরিতে গঠিত হয়—প্রায় মার্কেট বন্ধ হওয়ার ঠিক আগেই।

সোমবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের উর্ধ্বমুখী প্রবণতা গঠিত হচ্ছে। মধ্যমেয়াদে মার্কিন ডলারের দর বৃদ্ধির জন্য বৈশ্বিক পর্যায়ে কোনো ভিত্তি দেখা যাচ্ছে না, ফলে 2026 সালেও আমরা 2025 সালে পরিলক্ষিত এই পেয়ারের মূল্যের বৈশ্বিক উর্ধ্বমুখী প্রবণতা পুনরায় শুরু হওয়ার প্রত্যাশা করছি। তবে এজন্য বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক উত্তেজনা আরও প্রশমিত হতে হবে। তবে আমরা মনে করি যে মধ্যপ্রাচ্য পরিস্থিতির বড় ধরনের অবনতি ছাড়া মার্কিন ডলারের মূল্যের গত দুই মাস ধরে পরিলক্ষিত ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকার সম্ভাবনা নেই।

সোমবার, যদি এই পেয়ারের মূল্য 1.3476-1.3489 এরিয়ার নিচে কনসলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করার কথা বিবেচনা করতে পারেন, যেখানে মূল্যের 1.3380-1.3386-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়। এই পেয়ারের মূল্য 1.3476-1.3489 এরিয়া থেকে রিবাউন্ড করলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.3587-1.3598-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়।

৫-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3175-1.3180, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3380-1.3386, 1.3476-1.3489, 1.3587-1.3598, 1.3695, 1.3741-1.3751।আজ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট নির্ধারিত নেই বা কোনো প্রতিবেদনও প্রকাশিত হবে না।অতএব কেবল ভূ-রাজনৈতিক পরিস্থিতির উপরই সবকিছু নির্ভর করছে। ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের প্রভাব শক্তিশালী না হলে চলতি সপ্তাহের প্রথম দিনের ট্রেডিংয়ে এই পেয়ারের মূল্যের অস্থিরতার মাত্রা কম থাকতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...