প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ মার্কিন স্টক মার্কেটের আপডেট, ৪ মে: S&P 500 ও নাসডাক সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-05-04T08:34:10

মার্কিন স্টক মার্কেটের আপডেট, ৪ মে: S&P 500 ও নাসডাক সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে

গত শুক্রবার মার্কিন ইক্যুইটি সূচকগুলোতে মিশ্র প্রবণতার সাথে লেনদেন শেষ হয়েছে। S&P 500 সূচক 0.29% বৃদ্ধি পেয়েছে, যেখানে নাসডাক 100 সূচক 0.89% হ্রাস পেয়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক 0.31% হ্রাস পেয়েছে।

মার্কিন স্টক মার্কেটের আপডেট, ৪ মে: S&P 500 ও নাসডাক সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে

এআই মার্কেটকে ঘিরে উদ্দীপনা ও প্রধান প্রযুক্তি কোম্পানিগুলোর প্রত্যাশার চেয়ে ইতিবাচক আয়ের ফলাফলের প্রভাবে এশীয় স্টক সূচকগুলো রেকর্ড উচ্চতার কাছাকাছি পৌঁছে গিয়েছে। MSCI এশিয়া প্যাসিফিক ইনডেক্স 2.2% বেড়েছে এবং এটি ২৭ ফেব্রুয়ারি নির্ধারিত সর্বকালের উচ্চতার কাছাকাছি পৌঁছেছে, যার ঠিক আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের সংঘাত শুরু হয়েছিল। দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের সূচকগুলো 4.5%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। চিপ নির্মাতারা প্রতিষ্ঠানগুলোর স্টকের দরও বৃদ্ধি পেয়েছে: তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোং-এর স্টকের দর 6.6% বৃদ্ধি পেয়েছে, এবং এসকে হাইনিক্সের স্টকের দরও 11% বৃদ্ধি পেয়েছে।

মূলত এআই খাতভিত্তিক উদ্দীপনা ও শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর ইতিবাচক আয়ের ফলাফলের কারণে এই ঊর্ধ্বমুখী প্রবণতা আরও শক্তিশালী হচ্ছে, যা বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে ইতিবাচক ছিল। বিনিয়োগকারীরা সেই কোম্পানিগুলোর প্রতি সজাগ দৃষ্টি রাখছেন যারা সক্রিয়ভাবে এআই প্রযুক্তি বিকাশ করছে। তাদের নতুন উদ্ভাবনগুলো স্বাস্থ্যসেবা ও পরিবহন খাত থেকে বিনোদন ও ফাইন্যান্স পর্যন্ত বিভিন্ন খাতে পরিবর্তন নিয়ে আসবে বলে প্রতিশ্রুতিশীল, এবং শক্তিশালী মৌলিক ও বাণিজ্যিক সম্ভাবনার সমন্বয় প্রযুক্তি খাতের দীর্ঘমেয়াদি ইতিবাচক সম্ভাবনা সমর্থন যোগায়।

বৃহৎ মূলধনসম্পন্ন কোম্পানিগুলোর আয়ের ফলাফল এই প্রবণতাকে নিশ্চিত করে। প্রতিবেদনগুলোতে কেবল আয় ও মুনাফার দৃঢ় বৃদ্ধিই নয়, বরং উদ্ভাবনের সফল প্রয়োগও তুলে ধরা হয়েছে — যা শক্তিশালী মৌলিক ভিত্তি এবং দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিগত খাঁতে খাপ খাইয়ে নেওয়ার দক্ষতার প্রমাণ দেয়। পেপারস্টোনের বিশ্লেষকরা জানিয়েছেন, "বর্তমানে এআই-ভিত্তিক কোম্পানিগুলোর স্টকের ট্রেড ও এআই খাত ঘিরে সৃষ্ট উদ্দীপনা কারণে স্টক মার্কেটে ইতিবাচক পরিস্থিতি দেখা যাচ্ছে, কিন্তু চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং জ্বালানি তেলের উচ্চমূল্য এক্ষেত্রে মূল বাঁধা হিসেবে বজায় রয়েছে।"

গত শুক্রবার ওয়াল স্ট্রিটের সূচকগুলো নতুন উচ্চতায় পৌঁছানোর পর আজ S&P 500 ও নাসডাক 100 সূচকের ফিউচারগুলোতে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।

ব্রেন্ট ক্রুড তেলের দরে বেশ অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে—প্রাথমিকভাবে এটির মূল্য প্রায় 2.4% কমে গিয়েছিল, তারপর সেই দরপতন পুষিয়ে নেয়া হয় এবং এটির মূল্য মূলত ব্যারেল প্রতি $108-এর কাছাকাছি স্থিতিশীল হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্যের পরে জ্বালানি তেলের মূল্যের এই ওঠানামা পরিলক্ষিত হয়েছে, যেখানে তিনি বলেছেন যে সোমবার থেকে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী দিয়ে নিরপেক্ষ জাহাজগুলোর চলাচল শুরু করবে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে যে ট্রাম্পের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় একজন উচ্চপদস্থ ইরানি কর্মকর্তা বলেছেন তেহরান হরমুজ প্রণালীতে যেকোনো মার্কিন হস্তক্ষেপকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে।

মার্কিন স্টক মার্কেটের আপডেট, ৪ মে: S&P 500 ও নাসডাক সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে

S&P 500-এর টেকনিক্যাল চিত্র অনুযায়ী, আজ ক্রেতাদের প্রধান কাজ হবে সূচকটির নিকটতম রেজিস্ট্যান্স $7,256 অতিক্রম করানো। এতে আরও ঊর্ধ্বমুখী প্রবণতা নিশ্চিত হবে এবং সূচকটির মূল্যের $7,283 পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা উন্মুক্ত হবে। একইভাবে সূচকটির দর $7,300-এর ওপরে ধরে রাখাও ক্রেতাদের জন্য গুরুত্বপূর্ণ, যা ক্রেতাদের অবস্থান আরও শক্তিশালী করবে। ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাসের মধ্য দিয়ে নিম্নমুখী মুভমেন্ট দেখা গেলে সূচকটির দর প্রায় $7,233 লেভেলে থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে। ওই লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে সম্ভবত সূচকটির দর $7,210-এ নেমে যাবে এবং এরপর $7,190-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...