প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ জ্বালানি তেলের সামান্য দরপতন হলেও পরবর্তীতে আবার বৃদ্ধি পেয়েছে

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-05-04T08:06:37

জ্বালানি তেলের সামান্য দরপতন হলেও পরবর্তীতে আবার বৃদ্ধি পেয়েছে

ব্রেন্ট ক্রুড তেলের মূল্যের অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে: শুরুতে 2.4% দরপতন হয়, এরপর এই প্রবণতা বেশিক্ষণ অব্যাহত না থাকায় ঊর্ধ্বমুখী প্রবণতা পুনরুদ্ধার হয় এবং এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এটির দর ব্যারেল প্রতি $108-এ অবস্থান করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণার পর এই পরিস্থিতি দেখা যায়, যেখানে তিনি বলেছিলেন যে ইরানের সঙ্গে সংঘর্ষে লিপ্ত নয় এমন আমেরিকান জাহাজগুলোকে নতুন ধাপে হরমুজ প্রণালী দিয়ে পাঠানোর প্রক্সিয়া শুরু করা হবে। তবে তেহরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা জোর দিয়ে বলেছেন যে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপকে তারা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করবে।

জ্বালানি তেলের সামান্য দরপতন হলেও পরবর্তীতে আবার বৃদ্ধি পেয়েছে

ট্রেডাররা এখন হরমুজ প্রণালী সংক্রান্ত যেকোনো সক্রিয় প্রচেষ্টাকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে, কারণ সর্বশেষ দুই মাস আগে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল সেই রুট দিয়ে পরিবহন করা হয়েছিল। ট্রাম্পের বক্তব্য অবশ্যম্ভাবীভাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি করে, কারণ এতে জ্বালানি নিরাপত্তার জন্য অন্যতম সংকটময় অঞ্চলে সরাসরি উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

তেহরানের উচ্চপদস্থ প্রতিনিধির অবস্থান অনিশ্চয়তার এক নতুন মাত্রা যোগ করেছে। মার্কিন সামরিক উপস্থিতিকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে মূল্যায়ন করা হবে এবং তেহরানের স্বার্থ ব্যাহত হলে তারা প্রতিহত করতে প্রস্তুত—এটি স্পষ্ট করে দিয়েছে দেশটি। এতে ওয়াশিংটনের মধ্যে নতুন এক দ্বিধাবিভক্তি সৃষ্টি হয়েছে: জ্বালানি তেল পরিবহনের স্বাধীনতা নিশ্চিত করতে গিয়ে নতুন করে সংঘাত উস্কে দেওয়া হবে, না কি দেশটি পিছু হটবে, যা দেশটির দুর্বলতার নিদর্শন হিসেবে দেখা হতে পারে।

পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার সম্ভাবনা নিয়ে যেকোনো সংবাদ স্বয়ংক্রিয়ভাবে তেলের মূল্যকে ঊর্ধ্বমুখী করে থাকে। বিপরীতে, উত্তেজনা কমার বা কূটনৈতিক সমাধানের ইঙ্গিত পাওয়া গেলে তীব্র দরপতন ঘটে থাকে।

শিপিং রুট সম্পর্কিত তথ্য আদানপ্রদানকারী আন্তর্জাতিক সংস্থা জয়েন্ট মারিটাইম ইনফরমেশন সেন্টারের সর্বশেষ তথ্য অনুযায়ী আমেরিকা ইতিমধ্যেই হরমুজ প্রণালী দিয়ে মার্কিন জাহাজ চলাচল নিশ্চিত করতে ট্রাফিক সেপারেশন জোনের দক্ষিণাঞ্চলে বাড়তি নিরাপত্তা জোন প্রতিষ্ঠা করেছে এবং জাহাজগুলোকে দক্ষিণে ওমানের জলসীমা হয়ে যাওয়ার কথা বিবেচনা করতে বলা হয়েছে। তবে কেউ এই সুযোগ গ্রহণ করবে কি না তা একটি জটিল প্রশ্ন।

জ্বালানি তেলের সামান্য দরপতন হলেও পরবর্তীতে আবার বৃদ্ধি পেয়েছে

বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী ক্রেতাদের তেলের মূল্যকে নিকটতম রেজিস্ট্যান্স $106.83-এ পুনরুদ্ধার করতে হবে। এতে করে তেলের মূল্যের $113.00-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়, যা অতিক্রম করা বেশ চ্যালেঞ্জিং হবে। পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে প্রায় $118.80 লেভেল নির্ধারণ করা যায়। তেলের দরপতন হলে মূল্য $100.40-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করবে। তাঁরা সফল হলে এই রেঞ্জ ব্রেক করে মূল্য নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনের জন্য গুরুতর আঘাত হিসেবে বিবেচিত হবে এবং তেলের মূল্য $92.50 পর্যন্ত নেমে যেতে পারে, যেখানে পরবর্তীতে $86.67 পর্যন্ত দরপতনের সম্ভাবনা রয়েছে।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...