প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ৪ মে

parent
Crypto Analysis:::2026-05-04T07:17:41

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ৪ মে

আজ বিটকয়েনের মূল্য মাসিক সর্বোচ্চ লেভেল $80,500-এ পৌঁছেছে, একই সময়ে ইথেরিয়ামের মূল্য $2,397-এ উঠে এসেছে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ৪ মে

ব্যাংকিং খাত ও ক্রিপ্টো খাতের প্রতিনিধিদের মধ্যে সমঝোতা সংক্রান্ত গুঞ্জনের মধ্যে ফ্ল্যাগশিপ ডিজিটাল অ্যাসেট বিটকয়েনের মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এবারের বৈঠকে ক্ল্যারিটি বিল সম্পর্কে আলোচনা করা হয়েছে, যার মাধ্যমে স্টেবলকয়েনগুলোর আয়ের কাঠামো নিয়ন্ত্রণ করা হবে।

ক্ল্যারিটি বিলে থাকা বিশদ তথ্য সম্পূর্ণরূপে প্রকাশ না পেলেও জানা গেছে যে ব্যাংকগুলো কয়েকটি বিধিনিষেধ প্রবর্তনে সফল হয়েছে। তবে এসব বিধিনিষেধের মাধ্যমে স্টেবলকয়েনে বিনিয়োগ করে আয় অর্জনের সম্ভাবনাকে সম্পূর্ণভাবে বিলোপ করা হয়নি। মূলত আয়ের ব্যবস্থার পুনর্গঠনে মূল পরিবর্তন আনা হয়েছে ।

আগে ধারণা করা হতো যে স্টেবলকয়েন হোল্ডাররা কেবল অ্যাসেটটি ধরে রাখার মাধ্যমে পরোক্ষভাবে আয় করতে পারবেন। এখন ঐ চুক্তি অনুযায়ী কেবল স্টেবলকয়েনের বাস্তবিক অর্থে ব্যবহার করা হলে আয় প্রদান করা হবে। এর অর্থ, বিনিয়োগ তখনই লাভজনক হবে যখন তা পেমেন্ট বা ট্রান্সফারের মতো লেনদেনে সক্রিয়ভাবে ব্যবহৃত হবে।

এর মাধ্যমে বাস্তব অর্থব্যবস্থায় স্টেবলকয়েনের ব্যবহার উৎসাহিত হবে এবং স্পেকুলেটিভ কারণে এর ব্যবহার কমে যায়। একদিকে ব্যাংকগুলো স্টেবলকয়েন নিয়ন্ত্রণ, ইস্যু ও সঞ্চালনের সাথে সম্পর্কিত সম্ভাব্য ঝুঁকি প্রতিরোধের নিশ্চয়তা পেয়েছে; অন্যদিকে ক্রিপ্টো ইন্ডাস্ট্রি স্টেবলকয়েনগুলোর বিকাশ ও বিদ্যমান আর্থিক ব্যবস্থায় একীভূত করার সক্ষমতা বজায় রাখতে পারবে।

এই বিষয়টি নিঃসন্দেহে নিকট ভবিষ্যতে বিটকয়েন ও সমগ্র ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে প্রভাবিত করতে থাকবে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দৈনিক কৌশল হিসেবে, আমি বিটকয়েন ও ইথেরিয়ামের উল্লেখযোগ্য পুলব্যাকের উপর নির্ভর করে ট্রেডিং চালিয়ে যাব, দীর্ঘমেয়াদে মার্কেটে আরও শক্তিশালী বুলিশ প্রবণতা বিকাশের প্রত্যাশা করছি, যা এখনও অটুট রয়েছে।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল এবং শর্তাবলী নিচে দেয়া হল।

বিটকয়েন

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ৪ মে

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $81,100-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $80,140-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $81,100-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং পুলব্যাকের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $79,600 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $80,100 ও $81,100-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $78,500-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $79,600-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $78,500-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং পুলব্যাকের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $80,100 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $79,600 ও $78,500-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ৪ মে

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,402-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $2,380-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $2,402-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং পুলব্যাকের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $2,360 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $2,380 ও $2,402-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,330-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $2,360-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $2,330 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং পুলব্যাকের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি মূল্য $2,380-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $2,360 ও $2,330-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...