বৃহস্পতিবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:
GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

বৃহস্পতিবারও কোনো স্পষ্ট কারণ ছাড়াই GBP/USD কারেন্সি পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত ছিল। অবশ্য কেউ কেউ হয়তো আবারও যুক্তি দিতে পারেন যে, ফেডারেল রিজার্ভ কর্তৃক আরও হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের ক্রমবর্ধমান সম্ভাবনার কারণেই মার্কিন ডলারের দর বাড়ছে। তবে আমরা পাঠকদের মনে করিয়ে দিতে চাই যে, ব্যাংক অফ ইংল্যান্ডও আগামী মাসগুলোতে দুইবার মুদ্রানীতি কঠোর করতে পারে; অথচ ট্রেডাররা গত তিন সপ্তাহ ধরেই ফেডের আর্থিক নীতিমালা কঠোর হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এই পেয়ারের মূল্য নির্ধারণ করছে। আমাদের দৃষ্টিতে এটি সম্পূর্ণ অযৌক্তিক পরিস্থিতি, তাই মার্কিন ডলারের সাম্প্রতিক এই ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা যৌক্তিক বলে মনে করি না। এই মুহূর্তে সামষ্টিক অর্থনৈতিক বা মৌলিক বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়ারও বিশেষ কোনো অর্থ নেই, কারণ এই পেয়ারের মূল্যের ওপর এগুলোর কোনো দৃশ্যমান প্রভাব পড়ছে না। এছাড়া, মার্কিন ট্রেজারি বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশের হার বাড়ছে, যা মূলত এই ধরনের সিকিউরিটিজেরর চাহিদা কমে যাওয়ার ইঙ্গিত দেয়। এর অর্থ হলো মার্কিন অর্থনীতিতে বিনিয়োগ কমছে, বিশেষ করে বিদেশি উৎস থেকে। সুতরাং, মার্কিন ডলারের মূল্য আরও বৃদ্ধির পেছনে দৃঢ় কোনো কারণ এখনও দেখা যাচ্ছে না।
GBP/USD পেয়ারের 5M চার্ট

বৃহস্পতিবার 5-মিনিটের টাইমফ্রেমে কোনো ট্রেডিং সিগন্যাল গঠিত হয়নি; যদিও ইউরোপীয় সেশনের সময় এই পেয়ারের মূল্য 1.3259-এর কাছাকাছি পৌঁছেছিল। তবে সেই মুভমেন্টে এররের মাত্রা অত্যধিক হওয়ায়, আমরা এটিকে সেল সিগন্যাল হিসেবে গণ্য করিনি। দিনের বেশিরভাগ সময়জুড়ে স্বল্প মাত্রার অস্থিরতার সাথে এই কারেন্সি পেয়ারের মূল্যের সাইডওয়েজ রেঞ্জভিত্তিক মুভমেন্ট অব্যাহত ছিল।
শুক্রবার কীভাবে ট্রেডিং করতে হবে:
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে, GBP/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে যা এখন পূর্ণাঙ্গ প্রবণতায় রূপ নিয়েছে। গত সপ্তাহে মার্কিন ডলার ও পাউন্ডের ক্ষেত্রে মৌলিক প্রেক্ষাপটের নাটকীয় পরিবর্তন ঘটে, কারণ ফেডারেল রিজার্ভ মুদ্রানীতি কঠোর করার প্রক্রিয়া অব্যাহত রাখার ইঙ্গিত দেয়। এর ফলে, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে মার্কিন ডলারের সার্বিক পরিস্থিতি আবারও উল্লেখযোগ্যভাবে সুবিধাজনক হয়ে উঠেছে। তবে বর্তমানে মার্কিন ডলারকে সহায়তা করতে পারে এমন আর কোনো অনুকূল বিষয় নেই। গত তিন সপ্তাহ ধরে একটি মাত্র বিষয়ের উপর ভিত্তি করে মার্কিন ডলারের দর বৃদ্ধি পাচ্ছে।
শুক্রবার, যদি এই পেয়ারের মূল্য 1.3259–1.3267 জোনের নিচে কনসলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3175–1.3180-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। অন্যদিকে এই পেয়ারের মূল্য 1.3175–1.3180 জোন থেকে রিবাউন্ড করলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.3259–1.3267-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
5-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3096–1.3107, 1.3175–1.3180, 1.3259–1.3267, 1.3319–1.3331, 1.3380–1.3386, 1.3456–1.3476, 1.3587–1.3598, 1.3631–1.3641। শুক্রবার যুক্তরাজ্যে কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে না বা কোনো ইভেন্টও নির্ধারিত নেই, তবে মার্কিন যুক্তরাষ্ট্রে ডিউরেবল গুডস অর্ডার সংক্রান্ত একটি মোটামুটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে। আমরা আশা করছি না যে এই প্রতিবেদনটির প্রভাবে মার্কেটে জোরালো কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হবে; সম্ভবত ট্রেডাররা প্রতিবেদনটির প্রতি খুব একটা গুরুত্ব দেবে না।
ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:
- সিগনালের কার্যকারিতা: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই কার্যকর হিসেবে বিবেচনা করা হয়।
- ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
- ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
- ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
- MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
- নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
- স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।
চার্টে কী কী রয়েছে:
- সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
- লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
- MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।