প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২২ অক্টোবর

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-10-22T08:26:04

GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২২ অক্টোবর

ব্রিটিশ পাউন্ডের ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি জিরো লাইনের বেশ নিচে নেমে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 1.3382-এর লেভেল টেস্ট করেছিল, যা এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করেছিল। 1.3382-এর লেভেলের দ্বিতীয় টেস্টের ক্ষেত্রে পাউন্ডের বাই সিগন্যালের পরিকল্পনা 2 বাস্তবায়নের সুযোগ পাওয়া যায়, যার ফলে এই পেয়ারের মূল্য 20 পিপস বৃদ্ধি পেয়েছে।

গতকাল প্রকাশিত যুক্তরাজ্যের মূল্যস্ফীতি সংক্রান্ত পরিসংখ্যান মার্কেটে প্রভাব ফেলেছে। বার্ষিক ভিত্তিতে দেশটির ভোক্তা মূল্য সূচক (CPI) 3.5%-এ দাঁড়িয়েছে, যেখানে পূর্বাভাস ছিল 3.4% (আগস্টে সূচকটির হার ছিল 3.1%)। মাসিক ভিত্তিতে সূচকের হার দাঁড়িয়েছে 0.4%, যা 0.3%-এর পূর্বাভাসের চেয়ে বেশি (এর আগের মাসে এটি ছিল 0.5%)। মূল মূল্যস্ফীতি আরও জোরালো সংকেত দিয়েছে; এটি বেড়ে 2.8%-এ দাঁড়িয়েছে, যেখানে পূর্বাভাস ছিল 2.7% (পূর্ববর্তী হার ছিল 2.6%)। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রতিবেদনগুলোর শক্তিশালী ফলাফল হয়তো পাউন্ড বিক্রির সুযোগ তৈরি করতে পারত, কিন্তু বিকেলে যুক্তরাষ্ট্রে কোনো প্রতিবেদন প্রকাশিত না হওয়ায় মার্কিন ডলারের বিপরীতে পাউন্ড বিক্রির কোনো যৌক্তিক কারণ ছিল না। আমার মতে, সুদের হার নিয়ে প্রত্যাশা বজায় থাকা পর্যন্ত পাউন্ডের ইতিবাচক পরিস্থিতি বজায় থাকবে। কেবল এমন কোনো প্রতিবেদনই এটির দরপতন ঘটাতে পারে, যা ব্যাংক অব ইংল্যান্ডকে মুদ্রানীতি কঠোর করার প্রয়োজনীয়তা নিয়ে সন্দিহান করে তুলবে।

আজ পাউন্ডের মূল্যের মুভমেন্ট দুটি বিষয়ের ওপর নির্ভর করবে। প্রথমত, কনফেডারেশন অফ ব্রিটিশ ইন্ডাস্ট্রি থেকে ইন্ডাস্ট্রিয়াল অর্ডার ব্যালেন্স সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে; পূর্বাভাস অনুযায়ী, এটি আগের মাসের -9 থেকে কমে -20-এ নেমে আসতে পারে। দ্বিতীয়ত, ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি বক্তব্য রাখবেন। গতকাল বেইলির মন্তব্যের প্রভাবে GBP/USD পেয়ারের মূল্যের মুভমেন্টে কোনো পরিবর্তন আসেনি, এবং আজও তেমন কোনো ভিন্ন ফলাফল আশা করা যায় না। উল্লেখ্য যে, এই সপ্তাহের শুরুতে ৫ নভেম্বরের বৈঠকে মেগান গ্রিন সুদের হার বাড়ানোর পক্ষে মত দিয়েছিলেন। যদি বেইলি মুদ্রানীতির ক্ষেত্রে হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের কোনো ইঙ্গিত না দেন এবং ইন্ডাস্ট্রিয়াল অর্ডার ব্যালেন্স সংক্রান্ত প্রতিবেদনের ফলাফল পূর্বাভাসের কাছাকাছি থাকে, তবে পাউন্ডের মূল্য বর্তমান রেঞ্জেই অবস্থান করবে।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২২ অক্টোবর

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3420-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3402-এর (চার্টে হালকা সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি পাউন্ডের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3420-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে পাউন্ডের মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং জিরো লাইনের উপরে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3390-এর লেভেল টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ডের লং পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3402 এবং 1.3420-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3390-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3365-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্ট হওয়ার আশা করছি। আজ নেতিবাচক সংবাদ প্রকাশিত হলে পাউন্ডের উপর চাপ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের সেল পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এটির নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3402-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। 1.3390 এবং 1.3365-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।

GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২২ অক্টোবর

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।
Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...