প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২২ অক্টোবর

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-10-22T08:37:58

USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২২ অক্টোবর

জাপানি ইয়েন ট্রেডিংয়ের বিশ্লেষণ ও টিপস

যখন MACD সূচকটি জিরো লাইনের বেশ নিচে নেমে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 158.04-এর লেভেল টেস্ট করেছিল, যা এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করেছিল। এই কারণে, আমি সেল পজিশন ওপেন করিনি এবং উল্লেখযোগ্য একটি দরপতন কাজে লাগাতে পারিনি।

আজ মার্কিন ডলারের বিপরীতে ইয়েনের দর যেভাবে দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে এবং এশীয় সেশনে ইউরো ও পাউন্ডের মূল্য যেভাবে উল্লেখযোগ্যভাবে বেড়েছে, তা থেকে মনে হচ্ছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক ফরেক্স মার্কেটে হস্তক্ষেপ চালিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে আমরা বেশ কয়েকবার এমন পদক্ষেপ নিতে দেখেছি—যার অনেক ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থন ছিল—এবং আজকের ঘটনাটিও সম্ভবত তার ব্যতিক্রম নয়। ৩১ জুলাই জাপান ও যুক্তরাষ্ট্রের সর্বশেষ যৌথ হস্তক্ষেপের কথা স্মরণ করা যেতে পারে; সেই ঘটনার পর সেপ্টেম্বর মাসে এই কারেন্সি পেয়ারের মূল্য ২ সেপ্টেম্বরের 160.37 থেকে ৯ সেপ্টেম্বর 153.40-এ নেমে আসে—যেই দরপতন ফেব্রুয়ারি মাসের পর আর দেখা যায়নি। সেই উল্লেখযোগ্য মুভমেন্টের পেছনে স্পষ্ট রাজনৈতিক ইঙ্গিতও ছিল।

উভয় দেশের কর্মকর্তারা আগেও এমন ধরনের বক্তব্য দিয়েছেন। স্কট বেসেন্ট ব্যাংক অফ জাপানের ওপর চাপ সৃষ্টি করে আসছেন এবং কাজুও উয়েদার সঙ্গে বৈঠকও করেছেন। সম্প্রতি তিনি প্রকাশ্যে ট্রেডারদের পরামর্শ দিয়েছেন যেন তারা উয়েদার অবস্থানের বিপরীতে বাজি ধরেন; তাঁর দাবি, উয়েদা অভ্যন্তরীণ প্রতিবেদনের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিচ্ছেন। ৬ অক্টোবর উয়েদা নিশ্চিত করেন যে সুদের হার বাড়ানোর প্রক্রিয়া অব্যাহত থাকবে, যদিও সুদের হার বাড়ানোর গতি ও সময়সীমা সম্পর্কে তিনি কিছু জানাননি। ১৫ অক্টোবর ব্যাংক অব জাপানের বোর্ড সদস্য জুনকো কোদা বাড়তি সতর্কতার বিষয়ে সতর্ক করে বলেন যে, নিরপেক্ষ সুদের হার ১ শতাংশের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। তুলনার জন্য উল্লেখ্য, ব্যাংক অফ জাপানের বর্তমান সুদের হার ১.২৫ শতাংশ। ৩০ অক্টোবরের বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা প্রায় ২৫ শতাংশ বলে ট্রেডাররা ধারণা করছে। এছাড়া ৯ অক্টোবর ১০ বছর মেয়াদী জাপানি সরকারি বন্ডের (জেজিবি) ইয়েল্ড বা লভ্যাংশ ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো ৩ শতাংশ অতিক্রম করে ৩.০২৫ শতাংশে পৌঁছায়।

আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও জাপানের শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা এই বিষয়ে নতুন কোনো বিবৃতি দিলেও আমি অবাক হবো না। কেন্দ্রীয় ব্যাংকগুলো যখন কোনো পদক্ষেপের পেছনে থাকে, তখন তা অত্যন্ত দ্রুত ও অপ্রত্যাশিত হতে পারে; এমনকি যেসব লেভেলকে নির্ভরযোগ্য বলে মনে হতো, সেগুলোও কয়েক মিনিটের মধ্যে ছাড়িয়ে যেতে পারে। এই কারণে, নিকট ভবিষ্যতে USD/JPY পেয়ার ক্রয়ের ক্ষেত্রে আমি অত্যন্ত সতর্ক থাকব এবং ইয়েনের দরপতন রোধ করার জন্য যারা নিজেদের রিজার্ভ ব্যয় করতে প্রস্তুত, তাদের বিপরীতে ট্রেড করার ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করব না।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২২ অক্টোবর

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য 158.27-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 157.69-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 158.27-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য পুলব্যাকের সময় এই পেয়ারের লং পজিশন ওপেন করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে সবেমাত্র উপরে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 157.30-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 157.69 এবং 158.27-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 157.30-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেল ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 156.77-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। আজ যেকোনো সময় এই পেয়ারের সেলাররা সক্রিয় হতে পারে, তাঁদের শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক থেকে যেকোনো ইঙ্গিত দরকার। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং সবেমাত্র জিরো লাইনের নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 157.69-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 157.30 এবং 156.77-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২২ অক্টোবর

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।
Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...