প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৬ অক্টোবর

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-10-26T08:25:28

EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৬ অক্টোবর

ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি জিরো লাইনের উপরের দিকে উঠতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.1205-এর লেভেল টেস্ট করেছিল, যা ইউরোর বাই পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট করেছিল। তবে, এই পেয়ারের মূল্য খুব বেশি বৃদ্ধি পায়নি।

সপ্তাহের শুরুতে মার্কিন ডলারের বিপরীতে ইউরোর মূল্য কিছুটা বৃদ্ধি পায়। যদিও পুরো ইউরোপবাসী এখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তবে ট্রেডাররা ঠিক কী নিয়ে শঙ্কিত ছিল, তা খতিয়ে দেখা প্রয়োজন। ফ্রান্স ছিল এই উদ্বেগের প্রধান কেন্দ্রবিন্দু। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবারের বিক্ষোভে প্রায় ৪ লাখ মানুষ অংশ নেয় (আয়োজকদের দাবি অনুযায়ী সংখ্যাটি প্রায় ৮ লাখ)। প্রায় এক হাজার মানুষকে আটক করা হয় এবং লুটপাটের ঘটনাও ঘটে; তবে ১৭ অক্টোবরের মতো বড় ধরনের ধ্বংসযজ্ঞ এড়ানো সম্ভব হয়েছে। এর ফলে মার্কেটেও কিছুটা স্বস্তি ফিরে আসে। মুডি'স ফ্রান্সের রেটিং 'Aa3' এবং S&P 'A+' অবস্থানেই অপরিবর্তিত রেখেছে। গত সপ্তাহে ফ্রান্সের ১০ বছর মেয়াদি বন্ড এবং জার্মানির বন্ডের (জার্মান বান্ড) মধ্যকার আয়ের পার্থক্য (স্প্রেড) ২০১১ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল—যা বিনিয়োগকারীদের উদ্বেগের একটি বড় সূচক। রেটিং সংক্রান্ত এই সিদ্ধান্তগুলো উত্তেজনা কমিয়েছে এবং ইউরোর ওপর থেকে চাপ কিছুটা লাঘব করেছে।

তবে ইউরোজোনের সংকট এখনও দূর হয়নি। শুক্রবার ইউরোজোনের কম্পোজিট পিএমআই 51.9-এ দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরে 53.1 ছিল—এটি গত চার মাসের মধ্যে সর্বনিম্ন ফলাফল; এছাড়া ফ্রান্সের অর্থনৈতিক কর্মকাণ্ড আবারও সংকোচনমূলক পর্যায়ে ফিরে এসেছে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রে অর্থনৈতিক প্রবৃদ্ধির এই মন্থরগতি এবং উচ্চ মূল্যস্ফীতির এই যুগলবন্দি এক কঠিন পরিস্থিতির সৃষ্টি করেছে, আর এই সপ্তাহে অনুষ্ঠেয় ইসিবির নীতি-নির্ধারণী বৈঠক বিষয়টিকে আরও জটিল করে তুলেছে।

আজ সকালে জার্মানিতে Ifo থেকে অক্টোবর মাসের তিনটি সূচক প্রকাশিত হবে: বিজনেস ক্লাইমেট সূচক, কারেন্ট সিচুয়েশন বিষয়ক সূচক এবং এক্সপেকটেশন সূচক। এই সূচকগুলোর ফলাফল গুরুত্বপূর্ণ, কারণ এগুলো জার্মান ব্যবসা প্রতিষ্ঠানগুলোর আগামী মাসগুলো সম্পর্কে দৃষ্টিভঙ্গির আগাম ধারণা দেয় এবং প্রায়শই সরকারি জিডিপি প্রতিবেদনের চেয়েও মার্কেটে জোরালো প্রতিক্রিয়া সৃষ্টি করে। এবারের পূর্বাভাসগুলো আশ্চর্যজনকভাবে আশাব্যঞ্জক: মূল বিজনেস ক্লাইমেট সংক্রান্ত সূচকটি 89.9 থেকে বেড়ে 90.0-তে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে, যা আগস্ট মাসের 88.8 থেকে শুরু হওয়া ঊর্ধ্বমুখী হওয়ার ধারাবাহিকতাকে অব্যাহত রাখবে। এক্সপেকটেশন সংক্রান্ত সূচকটি 90.4 থেকে কিছুটা কমে 89.9-এ এবং কারেন্ট সিচুয়েশন বিষয়ক সূচকটি 89.5 থেকে কমে 89.4-এ নামতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে—অর্থাৎ দুটি সূচকে কিছুটা দুর্বলতার পূর্বাভাস দেয়া হলেও, সামগ্রিক সূচকে সামান্য উন্নতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইউরোপীয় ট্রেডিং সেশনে ইউরোর মূল্যের স্থিতিশীলতা বজায় রাখতে হলে আজকের আসন্ন প্রতিবেদনগুলোর ফলাফল ইতিবাচক হওয়া জরুরি।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.1240-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1224-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1240-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ ইউরোজোনে আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1214-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1224 এবং 1.1240-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.1214-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1191-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। বুধবার ফেড বৈঠকের সিদ্ধান্ত প্রকাশের আগে এই পেয়ারের উপর চাপ ফিরে আসার খুব একটা সম্ভাবনা নেই। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এর নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1224-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1214 এবং 1.1191-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।
Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...