ব্রিটিশ পাউন্ডের ট্রেডের বিশ্লেষণ এবং টিপস
যখন MACD সূচকটি জিরো লাইনের উপরের দিকে উঠতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.3383-এর লেভেল টেস্ট করেছিল, যা পাউন্ডের বাই পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। তবে, এই পেয়ারের মূল্য বৃদ্ধি পায়নি।
শুক্রবার যুক্তরাজ্যে প্রকাশিত প্রতিবেদনগুলোর ফলাফল ইতিবাচক চমক হিসেবে বিবেচিত হচ্ছে। অক্টোবরে দেশটির কম্পোজিট পিএমআই 53.1-এ দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরে 52.0 ছিল—এই ফলাফল গত আট মাসের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে পরিষেবা খাতভিত্তিক পিএমআই সূচক 52.1 থেকে বেড়ে 53.1 হয়েছে এবং উৎপাদন খাতভিত্তিক পিএমআই সূচক 51.5 থেকে বেড়ে 53.1-এ পৌঁছেছে। তবে, যুক্তরাষ্ট্রের প্রতিবেদনগুলোর ফলাফল মার্কিন ডলারকে পুনরায় শক্তিশালী করেছে, ফলে এই কারেন্সি পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা সীমিত হয়ে গিয়েছিল। মার্কিন কম্পোজিট পিএমআই সূচকের ফলাফল 57.6 এসেছে এবং উৎপাদন খাতভিত্তিক পিএমআই সূচক বেড়ে 56.0-তে দাঁড়িয়েছে। আমার ধারণা, বর্তমান পরিস্থিতি বজায় থাকলে পাউন্ড স্টার্লিংয়ের মূল্যের স্থিতিশীলতা বজায় থাকবে। এখন ৫ নভেম্বর অনুষ্ঠেয় ব্যাংক অফ ইংল্যান্ডের বৈঠকের দিকে সজাগ দৃষ্টি রাখা উচিত; ট্রেডাররা ধারণা করছে যে, এই বৈঠকে সুদের হার বৃদ্ধির জোরালো সম্ভাবনা রয়েছে।
আজ যুক্তরাজ্যে প্রকাশিতব্য প্রতিবেদনগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ তালিকা অনুযায়ী কেবল একটি প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে: সেটি হচ্ছে অক্টোবরের CBI রিটেইল সেলস ব্যালেন্স। খুচরা বিক্রেতাদের ওপর পরিচালিত এই জরিপে এমন বিক্রেতাদের সংখ্যার পার্থক্য তুলে ধরা হয়, যাদের বিক্রি বেড়েছে এবং যাদের বিক্রি কমেছে। গতবার এই সূচকের মান ছিল -55, যা অত্যন্ত দুর্বল চাহিদার ইঙ্গিত দেয়; বিশ্লেষকরা এবার প্রত্যাশা করছেন যে সূচকটি -47-এ পৌঁছাবে , যা আগের তুলনায় কিছুটা কম নেতিবাচক। সহজ কথায়, যেহেতু বিশ্লেষকরা কেবল সামান্য উন্নতির প্রত্যাশা করছে, তাই ফলাফল যেকোনো দিকেই মোড় নিতে পারে। তবে এর ফলে পাউন্ডের মূল্যের উপর বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা কম, কারণ ব্রিটিশ পাউন্ডের মূল্যের মুভমেন্ট মূলত আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর নির্ভর করছে।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।
বাই সিগন্যাল
পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3402-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3380-এর (চার্টে হালকা সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি পাউন্ডের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3402-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে পাউন্ডের মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং জিরো লাইনের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3368-এর লেভেল টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ডের লং পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3380 এবং 1.3402-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।
সেল সিগন্যাল
পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3368-এর (চার্টে লাল লাইন) লেভেল অতিক্রম করলে আমি পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে1.3346-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্ট হওয়ার আশা করছি। আজ নেতিবাচক সংবাদ প্রকাশিত হলে পাউন্ডের উপর চাপ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের সেল পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এটির নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3380-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। 1.3368 এবং 1.3346-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।
চার্টে কী আছে:
- হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
- গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
- হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
- গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
- মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:
- নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
- মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।