ব্রিটিশ পাউন্ডের ট্রেডের বিশ্লেষণ এবং টিপস
যখন MACD সূচকটি জিরো লাইনের উপরের দিকে উঠতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.3324-এর লেভেল টেস্ট করেছিল, যা পাউন্ডের বাই পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। তবে, এই পেয়ারের উল্লেখযোগ্য মূল্য বৃদ্ধি ঘটেনি।
গতকাল মার্কিন ডলারের চাপের মুখে পাউন্ড স্টার্লিং টিকে থাকতে পারেনি, অথচ এর আগে পাউন্ডেকেই ডলারের বিপরীতে সবচেয়ে স্থিতিশীল কারেন্সি বলে মনে হচ্ছিল। যুক্তরাষ্ট্রে প্রকাশিত অর্থনৈতিক উপাত্তগুলোর ফলাফল অত্যন্ত শক্তিশালী প্রমাণিত হয়েছে, যা পাউন্ডের জন্য দুঃসংবাদ; কারণ এর ফলে ফেডারেল রিজার্ভ কর্তৃক আর্থিক নীতিমালা আরও কঠোর করার সম্ভাবনা বেড়ে গেল।
তবে আজ পাউন্ড নিজস্ব কিছু সংকটের মুখোমুখি হয়েছে। যুক্তরাজ্যের চ্যান্সেলর জন হিলি তাঁর প্রথম বার্ষিক বাজেট ও শরৎকালীন পূর্বাভাস পেশ করবেন। তাঁর কাজ বেশ কঠিন: তাকে নিজ দলের ভেতর কোনো বিদ্রোহের সূত্রপাত না ঘটিয়েই সরকারি বন্ড মার্কেটকে (গিল্ট মার্কেট) শান্ত রাখতে হবে। ট্রেজারি বিভাগ সতর্ক অবস্থান নেওয়ার ইঙ্গিত দিচ্ছে—তারা প্রধান করগুলোর হার না বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে, ক্যাপিটাল গেইনস ট্যাক্স বা মূলধনী মুনাফার ওপর কর বাড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছে (যা অনেক এমপির কাছেই একটি বিতর্কিত বিষয় হিসেবে বিবেচিত হয়েছে), এবং ব্যাংকিং খাতের মাধ্যমে অসহায় পরিবারগুলোকে সাময়িক সহায়তা প্রদানের পরিকল্পনা করছে। প্রতিরক্ষা ও কল্যাণমূলক খাতের মতো সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে।
তবে পাউন্ড স্টার্লিংয়ের মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। হিলি যদি কোনো কারসাজিমূলক হিসাব ছাড়াই একটি বিশ্বাসযোগ্য পরিকল্পনা উপস্থাপন করেন, তবে গিল্টের ইয়েল্ড বা লভ্যাংশ—যা অক্টোবরের শুরুর দিকে গত এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল—তা কমতে থাকবে এবং বিনিয়োগকারীরা পুনরায় যুক্তরাজ্যের বন্ডের দিকে ঝুঁকতে পারেন। এটি পাউন্ডের ওপর বিদ্যমান চাপের অন্যতম প্রধান কারণ দূর করবে; বিশেষ করে যখন ৫ নভেম্বরের বৈঠকে ব্যাংক অব ইংল্যান্ডের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

বাই সিগন্যাল
পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3316-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3294-এর (চার্টে হালকা সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি পাউন্ডের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3316-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ শুধুমাত্র যুক্তরাজ্যের বাজেট সংক্রান্ত বিষয়ের ব্যাপারে স্পষ্ট ধারণা পাওয়ার পর পাউন্ডের মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং জিরো লাইনের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3278-এর লেভেল টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ডের লং পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3294 এবং 1.3316-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।
সেল সিগন্যাল
পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3278-এর (চার্টে লাল লাইন) লেভেল অতিক্রম করলে আমি পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3250-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্ট হওয়ার আশা করছি। আজ নেতিবাচক সংবাদ প্রকাশিত হলে পাউন্ডের উপর চাপ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের সেল পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এটির নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3294-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। 1.3278 এবং 1.3250-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।

চার্টে কী আছে:
- হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
- গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
- হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
- গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
- মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:
- নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
- মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড