জাপানি ইয়েন ট্রেডিংয়ের বিশ্লেষণ ও টিপস
যখন MACD সূচকটি জিরো লাইনের উপরের দিকে উঠতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 157.82-এর লেভেল টেস্ট করেছিল, যা মার্কিন ডলারের বাই পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলস্বরূপ, এই পেয়ারের মূল্য 15 পিপস বৃদ্ধি পেয়েছে।
গতকাল মার্কিন ডলারের বিপরীতে ইয়েন দরপতনের শিকার হয়েছে, আর এর পেছনে মূল ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রে প্রকাশিত বিভিন্ন অর্থনৈতিক প্রতিবেদনের ফলাফল। অক্টোবরে মার্কিন কনফারেন্স বোর্ড কনজিউমার কনফিডেন্স ইনডেক্স (ভোক্তা আস্থা সূচক) বেড়ে 91.7-এ দাঁড়িয়েছে, যা 80.5-এ পৌঁছানোর পূর্বাভাস দেয়া হয়েছিল (সেপ্টেম্বরে এটি ছিল 84.2)। এছাড়া, মূল সূচকের বর্তমান পরিস্থিতি বিষয়ক উপ-সূচকটি বেড়ে 120.4-এ পৌঁছেছে। ডিউরেবল গুডস অর্ডার 1.8% বেড়েছে, যা 0.6% বৃদ্ধির পূর্বাভাসের চেয়ে বেশি। নতুন আবাসন বিক্রির সংখ্যা দাঁড়িয়েছে 676k-তে, যেখানে পূর্বাভাস ছিল 649k। এই ফলাফল ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বেশ ভালো অবস্থানে রয়েছে; এতে সুদের হার বৃদ্ধি এবং ট্রেজারি বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশ আরও বৃদ্ধি পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
এটি ইয়েনের জন্য একটি বড় পরীক্ষা। জাপানে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনগুলোর ফলাফল বেশ ইতিবাচক ছিল: শুক্রবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ব্যাংক অফ জাপানের কোর সিপিআই 2.4% ছিল, যা 1.9%-এর পূর্বাভাসের চেয়ে বেশি; এছাড়া তাজা খাদ্যপণ্য বাদে কোর সিপিআই ছিল 2.1%। তবুও, ব্যাংক অফ জাপান সতর্ক অবস্থানই বজায় রেখেছে। ট্রেডারদের প্রত্যাশা অনুযায়ী, ৩০ অক্টোবরের বৈঠকে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা প্রায় ২৫%। গভর্নর উয়েদা যতক্ষণ না পর্যন্ত এ বিষয়ে আরও স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন, ততক্ষণ USD/JPY পেয়ারের মূল্য মূলত যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রতিবেদনের ভিত্তিতেই ওঠানামা করবে।
আজকের মূল ইভেন্ট হিসেবে ফেডারেল রিজার্ভের বৈঠকের সিদ্ধান্ত ঘোষণা করা হবে। ধারণা করা হচ্ছে, ফেডারেল রিজার্ভ সুদের হার 4.00%-এই অপরিবর্তিত রাখবে; সবাই ফেডের বিবৃতি এবং কেভিন ওয়ার্শের সংবাদ সম্মেলনের জন্য অপেক্ষা করছে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রতিবেদনের শক্তিশালী ফলাফল প্রকাশিত হতে থাকলে এবং ফেডারেল রিজার্ভের পক্ষ থেকে ডোভিশ বা নমনীয় অবস্থান গ্রহণের কোনো ইঙ্গিত না আসা পর্যন্ত, মার্কিন ডলারের বিপরীতে ইয়েনের মূল্যের পুনরুদ্ধার করা কঠিন হবে এবং ইয়েনের মূল্য কিছুটা বাড়লেও তা সম্ভবত দীর্ঘস্থায়ী হবে না।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

বাই সিগন্যাল
পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য 158.38-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 158.01-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 158.38-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য পুলব্যাকের সময় এই পেয়ারের লং পজিশন ওপেন করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে সবেমাত্র উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 157.75-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 158.01 এবং 158.38-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
সেল সিগন্যাল
পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 157.75-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 157.44-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। আজ যেকোনো সময় এই পেয়ারের সেলাররা সক্রিয় হতে পারে, তাঁদের শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক থেকে যেকোনো ইঙ্গিত দরকার। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং সবেমাত্র জিরো লাইনের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 158.01-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 157.75 এবং 157.44-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

চার্টে কী আছে:
- হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
- গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
- হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
- গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
- মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:
- নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
- মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।