প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ১১ নভেম্বর কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-11-11T06:39:40

১১ নভেম্বর কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

মঙ্গলবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

১১ নভেম্বর কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বুধবার GBP/USD কারেন্সি পেয়ারের উল্লেখযোগ্য দরপতন পরিলক্ষিত হয়েছে, যা মূলত যুক্তরাষ্ট্রের মাসিক মুদ্রাস্ফীতির হার পূর্বাভাস অপেক্ষা ০.১% বেশি বৃদ্ধি পাওয়ায় ঘটেছে। এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি বাড়ছে এবং সম্ভবত তা আরও বাড়তে থাকবে; তবে অক্টোবর মাসের বার্ষিক পরিসংখ্যান এখনও পাওয়া যায়নি। তাই, ওই মাসে যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি ঠিক কতটা বৃদ্ধি পেয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। তা সত্ত্বেও, মার্কেটে বেশ জোরালো প্রতিক্রিয়া দেখা গিয়েছে এবং ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি কমিটির কয়েকজন সদস্য ডিসেম্বরে মূল সুদের হার ০.৫% বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু করেছেন। আমাদের মতে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক এতটা কঠোর পদক্ষেপ নেবে না; তবে গতকাল ট্রেডারদের কাছে মার্কিন ডলার কেনার যৌক্তিক কারণ ছিল—যদিও বড় ধরনের কোনো ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়নি, তবুও সামগ্রিকভাবে ট্রেডারদের মধ্যে মার্কিন ডলারের প্রতি বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে। পাউন্ডের মূল্য অ্যাসেন্ডিং ট্রেন্ডলাইন ব্রেক করে নিচের দিকে নামায় চলমান দরপতন কিছু সময় অব্যাহত থাকতে পারে। তবে দীর্ঘমেয়াদে, দৈনিক ও সাপ্তাহিক টাইমফ্রেমের টেকনিক্যাল সূচকগুলোর ভিত্তিতে আমরা এখনও পাউন্ডের দর বৃদ্ধির প্রত্যাশা করছি। পাউন্ডের মূল্য 1.3650-এ পৌঁছানোর লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রয়েছে।

GBP/USD পেয়ারের 5M চার্ট

১১ নভেম্বর কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

মঙ্গলবার 5-মিনিটের টাইমফ্রেমে, দুটি চমৎকার সেল সিগন্যাল গঠিত হয়েছিল। প্রথমে, এই পেয়ারের মূল্য 1.3456–1.3476 এরিয়া থেকে স্পষ্টভাবে বাউন্স করে এবং পরবর্তীতে 1.3380–1.3386 লেভেলটি দৃঢ়ভাবে ব্রেক করে নিচে নেমে যায়। দিনশেষে পাউন্ডের মূল্য 1.3319–1.3331-এর কাছাকাছি অবস্থান গ্রহণ করেছে; এই পরিস্থিতিতে নতুন ট্রেডাররা প্রায় 90 পিপস মুনাফা অর্জন করতে পারতেন।

বুধবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার গঠন সম্পন্ন হয়েছে। ব্রিটিশ পাউন্ড মূলত ইউরোর তুলনায় অনেক বেশি সুসংহতভাবে ট্রেড করছে এবং সেই কারণে কারেকশন শেষ হলে পুনরায় ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়ার দৃঢ় সম্ভাবনা রয়েছে। প্রায় সকল টাইমফ্রেমের টেকনিক্যাল চিত্র অনুযায়ী ব্রিটিশ কারেন্সির আরও মূল্যবৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। দৈনিক ও সাপ্তাহিক টাইমফ্রেমের সাইডওয়েজ চ্যানেলগুলোতে এই পেয়ারের উল্লেখযোগ্য দরপতনের সম্ভাবনা দেখা যাচ্ছে না।

বুধবার, এই পেয়ারের মূল্য 1.3319–1.3331 এরিয়ার নিচে কনসলিডেট বা স্থিতিশীল হলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3259–1.3267-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর গতকাল এই পেয়ারের মূল্য 1.3319–1.3331 লেভেল থেকে বাউন্স করায় নতুন ট্রেডাররা লং পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3380–1.3386-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

5-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3043, 1.3096–1.3107, 1.3175–1.3180, 1.3259–1.3267, 1.3319–1.3331, 1.3380–1.3386, 1.3456–1.3476, 1.3587–1.3598, 1.3631–1.3641। বুধবার যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে কোনো উল্লেখযোগ্য ইভেন্ট নির্ধারিত নেই এবং চলতি সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি গতকালই প্রকাশিত হয়েছে। তাই, আজ মার্কেটে স্বল্প মাত্রার অস্থিরতা দেখা যেতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  5. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  6. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...