প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ১১ নভেম্বর কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-11-11T06:50:37

১১ নভেম্বর কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের বিশ্লেষণ:

১১ নভেম্বর কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

বুধবার তেমন কোনো গুরুত্বপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে না। তবে জার্মানিতে অক্টোবরের মুদ্রাস্ফীতির দ্বিতীয় প্রাক্কলন সংশোধিত আকারে প্রকাশিত হবে। আমরা আশা করছি না যে এই প্রতিবেদনের দ্বিতীয় প্রাক্কলনের ফলাফল প্রথমটির চেয়ে খুব বেশি আলাদা হবে, তাই এই প্রতিবেদনের প্রেক্ষিতে মার্কেটে তেমন কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। ফলে, আজ উভয় কারেন্সি পেয়ারের মূল্যের দুর্বল মুভমেন্ট দেখা যেতে পারে এবং ইউরোর মূল্য সাইডওয়েজ চ্যানেল থেকে বেরিয়ে আসবে সেই সম্ভাবনা কম।

ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ:

১১ নভেম্বর কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

বুধবারের ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের ভাষণ অনুষ্ঠিত হবে। তবে, আমরা আগেই যেমনটি উল্লেখ করেছি, বর্তমানে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক, ফেডারেল রিজার্ভ বা ব্যাংক অফ ইংল্যান্ডের কর্মকর্তাদের দেওয়া ভাষণের প্রভাব খুবই সামান্য। আসন্ন বৈঠকগুলোতে কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছ থেকে কী আশা করা যায়, তা ট্রেডাররা ভালোভাবেই জানে। সুদের হার যে বাড়বে তা নিশ্চিত; এমনকি এই তিনটি কেন্দ্রীয় ব্যাংকই আর্থিক নীতিমালা কঠোর করার ব্যাপারে একটি নির্দিষ্ট গতিপথের ইঙ্গিত দিয়েছে—অর্থাৎ মোটামুটি প্রতি দুইটি বৈঠকে একবার করে সুদের হার বাড়ানো হতে পারে। তাহলে আজ লাগার্ড কী ঘোষণা দিতে পারেন? হয়তো তিনি বলবেন যে, মুদ্রাস্ফীতি বেড়েই চলেছে এবং আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ট্রেডাররা বিষয়টি আগে থেকেই জানে এবং তা উপেক্ষা করছে; কারণ গত তিন মাস ধরে যেকোনো মৌলিক ও সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট সত্ত্বেও ইউরোর মূল্য কোনো ধরনের বৃদ্ধি প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে।

ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট এখনও বেশ প্রতিকূল রয়ে গেছে, যদিও সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিছুটা ইতিবাচক পরিস্থিতি দেখা যাচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা চলছে না, অন্যদিকে, নির্বাচনে নিজ দলের শোচনীয় পরাজয়ের পর ইরানের বিষয়ে পরবর্তীতে কী পদক্ষেপ নেয়া হবে, সে বিষয়ে ডোনাল্ড ট্রাম্প এখনও নিশ্চিত নন বলে মনে হচ্ছে। ডেমোক্র্যাটরা ঘোষণা দিয়েছে যে, তারা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ অবসানের দাবি জানাবেন। এর জবাবে ট্রাম্প বলেছেন, "আমি যখন চাইব, তখনই যুদ্ধ শেষ হবে।" তা সত্ত্বেও, কংগ্রেসের পূর্ণ সমর্থন ছাড়া যুদ্ধ চালিয়ে যাওয়া ট্রাম্পের জন্য কঠিন হবে। ইরানও আলোচনার টেবিলে ফিরে আসতে আগ্রহী। সুতরাং, এই সংঘাতের অবসান ঘটার সম্ভাবনাও রয়েছে।

উপসংহার:

চলতি সপ্তাহের তৃতীয় দিনের ট্রেডিংয়ে মার্কেটে স্বল্প মাত্রার অস্থিরতা দেখা যেতে পারে, কারণ আজ তেমন কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে না। আজ ইউরোর মূল্য সাইডওয়েজ চ্যানেলের মধ্যেই অবস্থান করবে বলে ধারণা করা হচ্ছে, অন্যদিকে পাউন্ডের ক্ষেত্রে কারেকশনের অংশ হিসেবে দরপতন হচ্ছে, যা যেকোনো সময়ে শেষ হতে পারে। EUR/USD কারেন্সি পেয়ার 1.1198–1.1218 লেভেল থেকে এবং GBP/USD কারেন্সি পেয়ারের ক্ষেত্রে 1.3319–1.3331 লেভেল থেকে ট্রেড করা যেতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  5. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  6. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...