প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ১২ নভেম্বর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-11-12T04:19:42

১২ নভেম্বর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বুধবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

১২ নভেম্বর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

মঙ্গলবারের ঘটনাপ্রবাহের ধারাবাহিকতায় বুধবারও EUR/USD পেয়ারের দরপতন অব্যাহত ছিল। যেমনটা আমরা ২০২৬ সালের নভেম্বরে দেখেছিলাম, মার্কিন মুদ্রাস্ফীতি প্রতিবেদনের ফলাফল মার্কিন ডলারের দর 100 থেকে 150 পিপস পর্যন্ত বাড়িয়ে দিতে পারে; আর বর্তমান পরিস্থিতি অনুযায়ী, এ ধরনের প্রতিবেদনের প্রভাব পুরোপুরি প্রতিফলিত হতে কয়েক দিন সময় লেগে যায়। এমনটা কেন হয়? আমাদের মতে, ট্রেডাররা এখনও সচেতনভাবেই ইউরো কিনতে আগ্রহী নয়। মাত্র এক সপ্তাহ আগেই প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইউরোজোনের মুদ্রাস্ফীতির হার বেড়ে 4%-এ দাঁড়িয়েছে। এর মানে, ইউরোপীয় ইউনিয়নে মুদ্রাস্ফীতির হার বর্তমানে যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি; অথচ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের তুলনায় অনেক বেশিবার সুদের হার বাড়িয়েছে। তা সত্ত্বেও, গত তিন মাস ধরে কেবল মার্কিন ডলারের মূল্যই বাড়ছে, আর ইউরোর মূল্যের কোনো ধরনের কারেকশনও হচ্ছে না। বিশ্লেষকরা মার্কিন ডলারের মূল্যের এই ঊর্ধ্বমুখী প্রবণতার পেছনে প্রতিনিয়ত নতুন নতুন ব্যাখ্যা খুঁজে বের করছেন—এমনকি একই বিষয়ের ওপর তারা দ্বিতীয় বা তৃতীয়বারের মতো নতুন ব্যাখ্যা দাঁড় করাচ্ছেন। ফেডারেল রিজার্ভ মাত্র একবার সুদের হার বাড়িয়েছে, আর গ্রীষ্মকাল থেকেই ট্রেডাররা এই বিষয়টি আমলে নিয়েছে। গতকাল এই পেয়ারের মূল্য 1.1104–1.1114 এরিয়ার নিচে নেমে এসেছে, যার মানে মূল্য সাইডওয়েজ চ্যানেল থেকে বেরিয়ে এসেছে। বর্তমানে এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা শেষ হওয়ার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না।

EUR/USD পেয়ারের 5M চার্ট

১২ নভেম্বর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বুধবার 5-মিনিটের টাইমফ্রেমে, একটি সেল সিগন্যাল গঠিত হয়েছিল। মার্কিন সেশনের সময়, এই পেয়ারের মূল্য 1.1104–1.1114 এরিয়া ব্রেক করে নিচে নেমে আসে, যা ট্রেডারদের নতুন শর্ট পজিশন ওপেন করার সুযোগ করে দেয়। এর আগের সিগন্যালটি মঙ্গলবার 1.1198–1.1218 জোনে গঠিত হয়েছিল এবং সেই ট্রেড অনায়াসেই বুধবার পর্যন্ত হোল্ড করে রাখা যেত। বুধবারের সিগন্যালটি কাজে লাগিয়ে ওপেন করা ট্রেড বৃহস্পতিবার পর্যন্ত হোল্ড করে রাখা সম্ভব। এই পেয়ারের মূল্য যদি কেবল একদিকেই যেতে থাকে, তবে তাতে কীই-বা আসে যায়?

বৃহস্পতিবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এখনও EUR/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা গঠিত হতে শুরু করেছে এবং মনে হচ্ছে ফ্ল্যাট রেঞ্জভিত্তিক মুভমেন্টের সমাপ্তি ঘটেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোর মূল্যের কার্যকর কোনো কারেকশন হতে দেখা যায়নি, তবে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। গত কয়েক মাসের সার্বিক প্রেক্ষাপট অনুযায়ী, এভাবে ইউরোর দরপতন হওয়ার কথা ছিল না। বর্তমানে মার্কিন ডলার ওভারবট কন্ডিশনে রয়েছে বলে মনে হচ্ছে এবং ইউরোর পক্ষে বিদ্যমান অনেক ইতিবাচক মৌলিক বিষয়কে উপেক্ষা করা হচ্ছে।

বৃহস্পতিবার, এই পেয়ারের মূল্য 1.1104–1.1114 লেভেল থেকে বাউন্স করলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1011-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এই পেয়ারের মূল্য 1.1104–1.1114 লেভেলের উপর স্থিতিশীল হলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1198–1.1218-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

5-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.0940–1.0952, 1.1011, 1.1104–1.1114, 1.1198–1.1218, 1.1267–1.1275, 1.1366–1.1377, 1.1461–1.1474, 1.1527–1.1531, 1.1584–1.1594। বৃহস্পতিবারের একমাত্র উল্লেখযোগ্য ইভেন্ট হিসেবে ইসিবি প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের ভাষণ অনুষ্ঠিত হবে; তবে তার কাছ থেকে নতুন কোনো তথ্য পাওয়ার সম্ভাবনা কম এবং তার বক্তব্যের প্রভাবে ইউরো বাড়তি সহায়তা পাবে সেই সম্ভাবনা আরও কম। যুক্তরাষ্ট্রে আজ কেবল স্বল্প গুরুত্বসম্পন্ন কয়েকটি প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে, যা মার্কেটের ওপর তেমন কোনো প্রভাব ফেলবে না।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  5. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  6. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...