প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ১২ নভেম্বর কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-11-12T05:51:25

১২ নভেম্বর কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বুধবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

১২ নভেম্বর কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বৃহস্পতিবার GBP/USD পেয়ারের দরপতন ঘটেছে, যা পাউন্ডের সামগ্রিক পরিস্থিতি এবং প্রতি ঘণ্টার টাইমফ্রেমের টেকনিক্যাল কাঠামোর সাথে সঙ্গতিপূর্ণ। মার্কিন ডলারের এতটা শক্তিশালী উত্থানের পেছনে আমরা দৃ কোনো কারণ দেখতে পাচ্ছি না; তবে গত সপ্তাহে এই পেয়ারের মূল্য অ্যাসেন্ডিং ট্রেন্ডলাইন ব্রেক করে নিচে নামায়, টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে এই দরপতনকে যৌক্তিক বলে মনে হতে পারে। কিন্তু আপনার কি মনে হয় না যে, মার্কিন মুদ্রাস্ফীতি সংক্রান্ত একটি মাত্র প্রতিবেদন—যেটির ফলাফল মাত্র 0.1% ব্যবধানে পূর্বাভাস ছাড়িয়ে গেছে—তার ভিত্তিতে মার্কিন ডলারের দর 200 পিপস বেড়ে যাওয়াটা কি খুব বেশি নয়? মনে রাখা প্রয়োজন যে, ফেডারেল রিজার্ভের ডিসেম্বরের বৈঠকের আসন্ন সিদ্ধান্ত আগেই ট্রেডারদের মূল্যায়নে অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাহলে ট্রেডাররা এখন কী নিয়ে কাজ করছে? সাধারণত, মুদ্রানীতির ক্ষেত্রে হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের প্রত্যাশায় মার্কিন ডলারের দর বাড়ে, আবার সেই প্রত্যাশা বাস্তবে রূপ নিলে তখনও দর বাড়তে পারে—কিন্তু এখন পর্যন্ত তেমন কিছুই বাস্তবায়িত হয়নি, কারণ ফেডারেল রিজার্ভ আরও এক মাস পর দ্বিতীয়বারের মতো সুদের হার বাড়াবে। সুতরাং, আমাদের ধারণা, বর্তমানে মার্কিন ডলার আরও একটি অস্বাভাবিক ও অযৌক্তিক উত্থানের মধ্য দিয়ে যাচ্ছে। এত শক্তিশালী উত্থানের পেছনে আমরা তেমন কোনো কারণ খুঁজে পাচ্ছি না। মার্কেটে এখন যা ঘটছে, সেটিকে এক ধরনের ধস বলা যেতে পারে।

GBP/USD পেয়ারের 5M চার্ট

১২ নভেম্বর কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বুধবার 5-মিনিটের টাইমফ্রেমে দুটি সিগন্যাল গঠিত হয়েছিল। ইউরোপীয় সেশনের সময়, এই পেয়ারের মূল্য 1.3319–1.3331 জোনের নিচে নেমে আসে, যা ট্রেডারদের শর্ট পজিশন ওপেন করার সুযোগ করে দেয়। কয়েক ঘণ্টা পর, এই পেয়ারের মূল্য 1.3259–1.3267 জোন থেকে বাউন্স করে, যার ফলে ট্রেডাররা তাদের শর্ট পজিশনগুলো ক্লোজ করে লং পজিশন ওপেন করার সুযোগ পান। তবে লং পজিশনগুলো থেকে কোনো মুনাফা পাওয়া যায়নি, কারণ দিনের বাকি সময়ে এই পেয়ারের মূল্যের আর কোনো উল্লেখযোগ্য মুভমেন্ট ঘটেনি। অন্যদিকে, শর্ট পজিশন থেকে প্রায় 30 পিপস মুনাফা অর্জন করা সম্ভব ছিল।

বৃহস্পতিবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার গঠন সম্পন্ন হয়েছে। ব্রিটিশ পাউন্ড মূলত ইউরোর তুলনায় অনেক বেশি সুসংহতভাবে ট্রেড করছে এবং সেই কারণে কারেকশন শেষ হলে পুনরায় ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়ার দৃঢ় সম্ভাবনা রয়েছে। প্রায় সকল টাইমফ্রেমের টেকনিক্যাল চিত্র অনুযায়ী ব্রিটিশ কারেন্সির আরও মূল্যবৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। দৈনিক ও সাপ্তাহিক টাইমফ্রেমের সাইডওয়েজ চ্যানেলগুলোতে এই পেয়ারের উল্লেখযোগ্য দরপতনের সম্ভাবনা দেখা যাচ্ছে না।

বৃহস্পতিবার, এই পেয়ারের মূল্য 1.3259–1.3267 এরিয়ার নিচে কনসলিডেট বা স্থিতিশীল হলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3175–1.3180-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর এই পেয়ারের মূল্য 1.3259–1.3267 লেভেলের উপর স্থিতিশীল হলে নতুন ট্রেডাররা লং পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3319–1.3331-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

5-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3043, 1.3096–1.3107, 1.3175–1.3180, 1.3259–1.3267, 1.3319–1.3331, 1.3380–1.3386, 1.3456–1.3476, 1.3587–1.3598, 1.3631–1.3641। বৃহস্পতিবার যুক্তরাজ্যে চলতি বছরের তৃতীয় প্রান্তিকের জিডিপি এবং শিল্প উৎপাদন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে—এগুলো বেশ গুরুত্বপূর্ণ প্রতিবেদন, যা মার্কেটে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। আজ যুক্তরাষ্ট্রে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  5. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  6. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...