আজ স্বর্ণ আগের দরপতনের কিছুটা পুষিয়ে নিয়েছে। গতকাল ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর, স্পট মার্কেটে স্বর্ণের দর 0.8% বেড়ে প্রতি আউন্স $3,915-এ পৌঁছেছে। রৌপ্যের দর 1.1% বেড়ে $50.56-এ দাঁড়িয়েছে; পাশাপাশি প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামেরও মূল্য বেড়েছে।

তবে, গত তিনটি সেশনে স্বর্ণ 6%-এরও বেশি দরপতনের শিকার হয়েছে। মার্কিন ভোক্তা মূল্য সূচক সংক্রান্ত প্রতিবেদনের ফলাফল পূর্বাভাস ছাড়িয়ে যাওয়ায় এবং ফেডারেল রিজার্ভের কর্মকর্তাগণ মুদ্রানীতি কঠোর করার ইঙ্গিতের ফলেই মূলত স্বর্ণ বিক্রির চাপ তৈরি হয়েছে। এর মূল কারণ হলো সুদের হার: বৃহস্পতিবার কয়েকটি মার্কিন ট্রেজারি বন্ডের ইয়েল্ড (লভ্যাংশ) ১২ বেসিস পয়েন্টেরও বেশি বেড়েছে। এর মধ্যে স্বল্পমেয়াদী বন্ডগুলোর ইয়েল্ড সবচেয়ে বেশি বেড়েছে, যা ফেডারেল রিজার্ভের আর্থিক নীতিমালা প্রতি সবচেয়ে বেশি সংবেদনশীল। ট্রেডাররা ধারণা করছেন, ডিসেম্বরে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়তে পারে; ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধির সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এমনকি বিশ্লেষকদের কেউ কেউ ধারণা করছেন, ডিসেম্বরের পরেও সুদের হার আরও বাড়তে পারে। বৃহস্পতিবার জন উইলিয়ামস ও অস্টান গুলসবি জানিয়েছেন যে মূল্যস্ফীতি এখনো উচ্চপর্যায়ে রয়েছে। অন্যদিকে, মেরি ডালি বলেছেন, "আমার মতে, মুদ্রানীতি আরও কঠোর করার প্রয়োজন হবে।" স্বর্ণ থেকে কোনো সুদ বা আয় পাওয়া যায় না, তাই ফেডারেল রিজার্ভ যখনই সুদের হার বাড়ানোর পদক্ষেপ নেয়, তখন স্বর্ণ হোল্ড করে রাখার 'অপর্চুনিটি কস্ট' বেড়ে যায়।
আজ স্বর্ণের মূল্যের এই ঘুরে দাঁড়ানোর মূল কারণ হলো দরপতনের সময় বিনিয়োগকারীরা সক্রিয়ভাবে স্বর্ণ ক্রয় করছেন। স্বর্ণের মূল্য আউন্সপ্রতি $4,000-এর নিচে নেমে যাওয়ার পর যে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে, তা মূলত রিজার্ভ ম্যানেজারদের মার্কেটে এন্ট্রির ফলেই সম্ভব হয়েছে। এর আগে জুলাই মাসে এবং অক্টোবরের শেষ দিকেও স্বর্ণের মূল্য $4,000-এর কাছাকাছি নেমে এসেছিল; সে সময় কেন্দ্রীয় ব্যাংকগুলোর চাহিদা, বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং চীনা পরিবারগুলোর কেনাকাটার কারণে স্বর্ণের দর পুনরায় বেড়েছিল। বর্তমানের এই ঘুরে দাঁড়ানোর পেছনে বন্ডের ইয়েল্ড কমে যাওয়ার কোনো ভূমিকা নেই; তাই আমার দৃষ্টিতে, এটি কোনো প্রবণতা পরিবর্তনের ইঙ্গিত নয়, বরং মার্কেটের একটি সাময়িক টেকনিক্যাল বিরতি মাত্র।
এই প্রক্রিয়ায় জ্বালানি তেলেরও একটি ভূমিকা রয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর পর থেকে স্বর্ণ ও তেলের মূল্য মূলত বিপরীতমুখী ধারায় চলেছে। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানিপণ্য রপ্তানিতে বিঘ্ন ঘটায় তেলের দাম বেড়ে যায়, যার ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের আর্থিক নীতিমালা কঠোর করতে বাধ্য হয়; আর এর নেতিবাচক প্রভাব পড়ে স্বর্ণের ওপর। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুড গ্রেডের জ্বালানি তেলের মূল্য 3.3% বাড়লেও, গত দুই সপ্তাহে তা কমেছে—কারণ নয় মাস ধরে চলা এই সংঘাত দ্রুত শেষ হওয়ার আশা জোরালো হয়েছে।
আজ বিকেলে যুক্তরাষ্ট্রের প্রডিউসার প্রাইস ইনডেক্স (PPI) বা উৎপাদক মূল্য সূচক প্রকাশিত হবে, যা স্বর্ণের মূল্যের উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে। সেপ্টেম্বরে দেশটিতে উৎপাদক মূল্য সূচক মাসিক ভিত্তিতে 1.3% বৃদ্ধি পেয়েছিল, যেখানে পূর্বাভাস ছিল 0.5% বৃদ্ধির; তবে ট্রেডাররা এখন 0.4% বৃদ্ধির মতো অনেক কম হারের প্রত্যাশা করছে। কিছু বিশ্লেষকের মতে, যদি মার্কিন উৎপাদক মূল্য সূচকের ফলাফল প্রত্যাশার চেয়ে ইতিবাচক হয় (অর্থাৎ ঊর্ধ্বমুখী হয়), তবে স্বর্ণের মূল্য কমে $3,870-এ নেমে আসার ঝুঁকি রয়েছে।
উপরোক্ত আলোচনা এটি স্পষ্ট যে, স্বর্ণের মূল্য এখনও ফেডারেল রিজার্ভের আর্থিক নীতির ওপর নির্ভরশীল। আমার ধারণা, ৯ই ডিসেম্বর ফেডের বৈঠকের আগ পর্যন্ত স্বর্ণের দর $4,000-এর নিচেই থাকবে; যদি মার্কিন উৎপাদক মূল্য সূচকের ফলাফল ইতিবাচক হয়, তবে স্বর্ণের মূল্য $3,870-এ পৌঁছাতে পারে এবং সাপ্তাহিক দরপতনের ধারা অব্যাহত রাখতে পারে। স্বর্ণের দর পুনরায় $4,000-এর ওপরে উঠতে হলে অর্থনৈতিক প্রতিবেদনগুলোর ফলাফল দুর্বল হওয়া প্রয়োজন এবং ফেড কর্তৃক ডোভিশ বা নমনীয় অবস্থান গ্রহণ করা জরুরি।

স্বর্ণের বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের স্বর্ণের মূল্যকে নিকটতম রেজিস্ট্যান্স $3,906-এ পুনরুদ্ধার করতে হবে। এতে করে স্বর্ণের মূল্যের $3,954-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে; যা ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া তুলনামূলকভাবে কঠিন হবে। পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে $4,001 এরিয়া নির্ধারণ করা যেতে পারে। দরপতনের ক্ষেত্রে স্বর্ণের মূল্য $3,849 লেভেলে থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। যদি তারা সফল হয়, এই রেঞ্জ ব্রেক করে স্বর্ণের মূল্য নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনগুলোর উপর উল্লেখযোগ্য আঘাত হিসেবে বিবেচিত হবে এবং স্বর্ণের মূল্য $3,802-এ নেমে যেতে পারে ও পরবর্তীতে সম্ভবত $3,756 পর্যন্ত দরপতন হতে পারে।