প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ট্রাম্পের মন্তব্যের পর ব্রেন্ট গ্রেডের অপরিশোধিত তেলের দর ব্যারেল প্রতি $96-এ পৌঁছেছে

next parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-11-13T09:14:01

ট্রাম্পের মন্তব্যের পর ব্রেন্ট গ্রেডের অপরিশোধিত তেলের দর ব্যারেল প্রতি $96-এ পৌঁছেছে

আজও তেলের মূল্যের গতকালের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। বৃহস্পতিবার 3.3% মূল্য বৃদ্ধির পর ব্রেন্ট ক্রুড গ্রেডের জ্বালানি তেলের দর ব্যারেলপ্রতি $96-এর সামান্য নিচে অবস্থান করছে এবং ডব্লিউটিআই-এর মূল্য প্রায় $88-এর কাছাকাছি রয়েছে। তবে, টানা দ্বিতীয় সপ্তাহের মতো ব্রেন্ট ক্রুডের দরপতনের সম্ভাবনা দেখা যাচ্ছে; উল্লেখ্য, ৩০ অক্টোবর ব্রেন্টভিত্তিক কন্ট্র্যাক্টের মূল্য ছয় মাসের সর্বোচ্চ লেভেল $116.06-এ পৌঁছেছিল। এছাড়া, বছরের শুরুর তুলনায় এখন পর্যন্ত এই গ্রেডের অপরিশোধিত তেলের দর প্রায় 60% বেশি রয়েছে।

ট্রাম্পের মন্তব্যের পর ব্রেন্ট গ্রেডের অপরিশোধিত তেলের দর ব্যারেল প্রতি $96-এ পৌঁছেছে

ট্রাম্পের মন্তব্যের প্রভাবে এইরূপ পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দেশটির ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্সকে তেহরানের সঙ্গে আলোচনার পরিবর্তে অভ্যন্তরীণ বিষয়গুলোর ওপর মনোযোগ দিতে বলেছেন, যা পর্দার আড়ালে আলোচনার সম্ভাবনাকে ক্ষীণ করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, "ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই।" তিনি আরও যোগ করেন যে, ওয়াশিংটন ইতোমধ্যেই ইরানের—শত শত বিলিয়ন ডলার—হাতে পেয়েছে এবং হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

যুক্তরাষ্ট্রের অবস্থানে লক্ষণীয় পরিবর্তন এসেছে। ৪ নভেম্বর ট্রাম্প বলেছিলেন যে ইরানে তাৎক্ষণিকভাবে কোনো হামলার পরিকল্পনা নেই; ৮ নভেম্বর তিনি নতুন করে হামলার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে মন্তব্য করেন; ৯ নভেম্বর তিনি জানান যে হামলার কোনো প্রয়োজনই নেই। অন্যদিকে, ৬ নভেম্বর তিনি তাঁর উপদেষ্টাদের সঙ্গে এমন একটি সমঝোতা নিয়ে আলোচনা করেছিলেন বলে জানা গেছে, যার অধীনে ইরানকে উল্লেখযোগ্য ছাড় দেওয়ার কথা ছিল। তবে সেই বিকল্পটি এখন আর বিবেচনায় নেই বলে মনে হচ্ছে। ২৯ অক্টোবর ভ্যান্স ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ির কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন—যদিও ট্রাম্প পরে এটিকে চিকিৎসা সহায়তা প্রদানের প্রস্তাব হিসেবে তুলে ধরেন। ১২ নভেম্বর তেহরান স্পষ্ট জানিয়ে দেয় যে, তারা দেশ থেকে "এক গ্রাম সমৃদ্ধ পারমাণবিক উপাদান" সরিয়ে নেবে না—যা ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান দাবি।

জ্বালানি তেলের মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। অক্টোবর মাসের সর্বোচ্চ পর্যায় থেকে ব্রেন্ট ক্রুডের দরপতন ঘটেছে; এর কারণ হিসেবে রয়েছে উপসাগরীয় অঞ্চল থেকে সরবরাহ পরিস্থিতির উন্নতি এবং মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়—যা নয় মাস ধরে চলমান সংঘাতের দ্রুত সমাধানের পথ প্রশস্ত করতে পারে। সৌদি আরব ওপেক-কে জানিয়েছে যে, অক্টোবর মাসে তাদের উৎপাদন ২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে গত কয়েক বছরের মধ্যে মাসিক ভিত্তিতে অন্যতম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এছাড়া, উপসাগরীয় অঞ্চল থেকে রপ্তানির পরিমাণও যুদ্ধের আগের স্বাভাবিক অবস্থার কাছাকাছি চলে এসেছে। মার্কিন জ্বালানি বিভাগের তথ্য জ্বালানি তেলের এই দরপতন আরও বাড়িয়ে দিয়েছে: যেখানে মার্কিন অপরিশোধিত তেলের মজুদ ০.৬ মিলিয়ন ব্যারেল কমার প্রত্যাশা ছিল, সেখানে তা ৪.৬৬ মিলিয়ন ব্যারেল বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, পরিশোধিত জ্বালানি পণ্যের মজুদও বেড়েছে এবং শোধনাগারগুলোর ব্যবহারের হার মৌসুমী ভিত্তিতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

তবে ভূ-রাজনৈতিক ঝুঁকি বজায় রয়েছে। অক্টোবরে পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ৩৬টি নিশ্চিত হামলার ঘটনা ঘটেছে—যা যুদ্ধ শুরুর পর থেকে যেকোনো মাসের তুলনায় বেশি। ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে—অক্টোবরের শেষ দিক থেকে অন্তত সাতটি হামলার ঘটনা ঘটেছে—যা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান ট্রেডারদের ভূ-রাজনৈতিক ঝুঁকির বিপরীতে জ্বালানির মূল্য পুনর্নির্ধারণের সুযোগ করে দিয়েছে।

এর মানে, এখনও জ্বালানি তেলের মূল্যের উভয়মুখী প্রবণতা বজায় রয়েছে। ওয়াশিংটন আলোচনার পথ প্রত্যাখ্যান করায় এবং জাহাজের ওপর হামলা অব্যাহত থাকায়, আমার ধারণা ব্রেন্ট ক্রুডের দর $90–98-এর মধ্যে থাকবে, যেখানে আরও ঊর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনা বেশি। হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়লে ব্রেন্ট ক্রুডের দর $100 ছাড়িয়ে যেতে পারে। আমার ধারণা, সাপ্তাহিক ভিত্তিতে দরপতনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে, কারণ ফিজিক্যাল মার্কেটে বাড়তি সরবরাহ এবং যুক্তরাষ্ট্রে মজুদকৃত জ্বালানি তেলের পরিমাণ বেড়ে যাওয়ায় জ্বালানি তেলের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনা সীমিত হয়ে পড়েছে।

ট্রাম্পের মন্তব্যের পর ব্রেন্ট গ্রেডের অপরিশোধিত তেলের দর ব্যারেল প্রতি $96-এ পৌঁছেছে

ক্রুড লাইট গ্রেডের জ্বালানি তেলের মূল্যের বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের জ্বালানি তেলের মূল্যকে নিকটস্থ রেজিস্ট্যান্স $89-এ নিয়ে যেতে হবে। এতে করে জ্বালানি তেলের মূল্যের $92-এর লক্ষ্যমাত্রার দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, যা ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া বিশেষভাবে চ্যালেঞ্জিং হবে। পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে $95 এরিয়া নির্ধারণ করা যেতে পারে। যদি তেলের দরপতন হয়, তাহলে মূল্য $89-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। তারা সফল হলে এই রেঞ্জ ব্রেক করে মূল্য নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনের উপর উল্লেখযোগ্য আঘাত হিসেবে বিবেচিত হবে এবং তেলের মূল্য $84 পর্যন্ত নেমে যেতে পারে, যেখানে পরবর্তীতে $81 পর্যন্ত দরপতনের সম্ভাবনাও রয়েছে।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
next parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...