সোমবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:
EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

সোমবার EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা বজায় ছিল। প্রকৃতপক্ষে, গত কয়েক মাসের পরিস্থিতি বিবেচনায় নিলে, আমাদের অধিকাংশ নিবন্ধই এই বাক্যটি দিয়ে শুরু করা যেত—কারণ কোনো উল্লেখযোগ্য কারেকশন ছাড়াই ইউরো ক্রমাগত দরপতনের শিকার হচ্ছে। আমরা বারবার উল্লেখ করেছি যে, এই ধরনের মুভমেন্ট অযৌক্তিক এবং অনুমাননির্ভর; মৌলিক বা সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপটে ইউরোর এই ধারাবাহিক দরপতনের কোনো যৌক্তিক ভিত্তি নেই। তবুও, ট্রেডাররা প্রতিনিয়ত ইউরো বিক্রি করে মার্কিন ডলার কেনার নতুন নতুন অজুহাত খুঁজে বের করছে। উদাহরণস্বরূপ, গতকাল প্রকাশিত ইউরোজোনের শিল্প উৎপাদন সংক্রান্ত প্রতিবেদনের ফলাফল প্রত্যাশার চেয়ে দুর্বল ছিল। এটি কি ইউরো বিক্রি চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট কারণ নয়? আমাদের মূল বক্তব্যও ঠিক এটিই: শিল্প উৎপাদন হ্রাস পেলে ইউরো বিক্রি করা যেতে পারে, এমনকি বিক্রি করাই উচিত। অন্যদিকে, ইউরোপীয় অর্থনীতি প্রবৃদ্ধি অর্জন করলে কিংবা ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ালেও, ট্রেডাররা সেই বিষয়গুলোকে উপেক্ষা করে যায়। অর্থাৎ, ট্রেডাররা কেবল সেই উপাদানগুলোকেই বেছে নিচ্ছে যা মার্কিন ডলারের জন্য ইতিবাচক এবং কেবল সেগুলোর প্রতিই প্রতিক্রিয়া প্রদর্শন করছে।
EUR/USD পেয়ারের 5M চার্ট

সোমবার 5-মিনিটের টাইম ফ্রেমে দুটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল, তবে দৈনিক মুভমেন্ট অত্যন্ত দুর্বল ছিল। প্রথমে, এই কারেন্সি পেয়ারের মূল্য 1.1011 লেভেল থেকে রিবাউন্ড করলেও ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রাখতে ব্যর্থ হয়। পরবর্তীতে এই পেয়ারের মূল্য 1.1011 লেভেল ব্রেক করে নিম্নমুখী হয়, যার ফলে এখন দরপতন অব্যাহত থাকার বিষয়ে আমাদের আস্থা আরও বেড়েছে। এক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে 1.0940–1.0952 এরিয়া নির্ধারণ করা যেতে পারে।
মঙ্গলবার কীভাবে ট্রেডিং করতে হবে:
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে EUR/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা গঠিত হতে শুরু করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোর মূল্যের কার্যকর কোনো কারেকশন হতে দেখা যায়নি। গত কয়েক মাসের সার্বিক প্রেক্ষাপট অনুযায়ী, এভাবে ইউরোর দরপতন হওয়ার কথা ছিল না। বর্তমানে মার্কিন ডলার ওভারবট কন্ডিশনে রয়েছে বলে মনে হচ্ছে এবং ইউরোর পক্ষে বিদ্যমান অনেক ইতিবাচক মৌলিক বিষয়কে উপেক্ষা করা হচ্ছে।
মঙ্গলবার, এই পেয়ারের মূল্য 1.1011 লেভেলের নিচে কনসলিডেট বা স্থিতিশীল অবস্থান গ্রহণ করলে নতুন ট্রেডাররা নতুন শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.0940–1.0952-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এই পেয়ারের মূল্য 1.1011 লেভেলের কনসলিডেট বা স্থিতিশীল হলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1104–1.1114-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
5-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.0888–1.0896, 1.0940–1.0952, 1.1011, 1.1104–1.1114, 1.1198–1.1218, 1.1267–1.1275, 1.1366–1.1377, 1.1461–1.1474। মঙ্গলবার জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নে ZEW ইকোনোমিক সেন্টিমেন্ট ইনডেক্স প্রকাশিত হবে এবং যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রয় ও শিল্প উৎপাদন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। তাত্ত্বিকভাবে, আসন্ন প্রতিবেদনের যেকোনোটির প্রভাবে মার্কিন ডলারের দর আরও বৃদ্ধি পেতে পারে।
ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:
- সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
- ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
- ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
- MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
- নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
- স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।
চার্টে কী কী রয়েছে:
- সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
- লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
- MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।