প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ১৭ নভেম্বর কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-11-17T06:25:10

১৭ নভেম্বর কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

সোমবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

১৭ নভেম্বর কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

সোমবার GBP/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত ছিল। ইউরোর ক্ষেত্রে নতুন করে দরপতনের অন্তত আনুষ্ঠানিক কারণ ছিল—ইউরোপীয় ইউনিয়নের শিল্প উৎপাদন সংক্রান্ত প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হয়েছিল—কিন্তু ব্রিটিশ পাউন্ডের ক্ষেত্রে নতুন করে দরপতন হওয়ার কোনো যৌক্তিক কারণ ছিল না। তা সত্ত্বেও, ইউরোর মতোই পাউন্ডের দরপতন অব্যাহত রয়েছে। স্বাভাবিকভাবেই, এর কারণ হিসেবে 'ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি কঠোর হওয়ার ক্রমবর্ধমান প্রত্যাশা'কে উল্লেখ করা হচ্ছে। গ্রীষ্মকাল থেকেই এই প্রত্যাশা বাড়ছে, আর ইতোমধ্যে ফেডারেল রিজার্ভ একবার তাদের মুদ্রানীতি কঠোর করেছে। ব্যাংক অব ইংল্যান্ডও একবার মূল সুদের হার বাড়িয়েছে... গতকাল ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শ বক্তব্য রাখেন, তবে সেখানে মুদ্রানীতি নিয়ে কোনো আলোচনা হয়নি। ওয়ার্শ মূলত এআই খাত এবং মার্কিন অর্থনীতির জন্য এর সম্ভাব্য ঝুঁকিগুলো নিয়ে কথা বলেছেন। তাঁর এই মন্তব্য মার্কিন ডলারের দর বৃদ্ধি ঘটিয়েছে বলে মনে হয় না, যদিও পুরো দিনজুড়েই মার্কিন ডলারের দর প্রায় ক্রমাগত বেড়েছে। একই সময়ে, চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট না থাকায় মার্কেটে অত্যন্ত স্বল্প মাত্রার অস্থিরতা বজায় ছিল। এমন স্বল্পমাত্রার অস্থিরতার মধ্যেও মার্কিন ডলারের মূল্য বৃদ্ধির প্রবণতা অব্যাহত ছিল।

GBP/USD পেয়ারের 5M চার্ট

১৭ নভেম্বর কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

সোমবার 5-মিনিটের টাইমফ্রেমে একটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল। ইউরোপীয় সেশনের সময়, এই পেয়ারের মূল্য 1.3175–1.3180 এরিয়া থেকে রিবাউন্ড করে, তবে পাউন্ডের মূল্য মাত্র 15 পিপস বৃদ্ধি পেতে সক্ষম হয়... দিনের শেষ নাগাদ, এই পেয়ারের মূল্যের টেকসই কোনো ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়নি, আবার 1.3175–1.3180 এরিয়ার নিচেও নেমে যায়নি।

মঙ্গলবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে, GBP/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং পুনরায় সেই পর্যায়ে নেমে এসেছে, যেখান থেকে আগের ঊর্ধ্বমুখী প্রবণতাটি শুরু হয়েছিল। ইউরোর তুলনায় পাউন্ড স্টার্লিংয়ের মূল্য সাধারণত অনেক বেশি যৌক্তিকভাবে মুভমেন্ট প্রদর্শন করে, তাই এই কারেকশন শেষ হওয়ার পর আবারও পাউন্ডের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। অধিকাংশ টাইমফ্রেমের টেকনিক্যাল চিত্র অনুযায়ী সামগ্রিকভাবে এই কারেন্সি পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার ধারাবাহিকতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দৈনিক ও সাপ্তাহিক টাইমফ্রেমের সাইডওয়েজ চ্যানেলগুলোতে এই পেয়ারের উল্লেখযোগ্য দরপতনের সম্ভাবনা দেখা যাচ্ছে না।

মঙ্গলবার, এই পেয়ারের মূল্য 1.3175–1.3180 এরিয়ার নিচে কনসলিডেট বা স্থিতিশীল হলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3096–1.3107-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর এই পেয়ারের মূল্য 1.3175–1.3180 লেভেল থেকে রিবাউন্ড করলে নতুন ট্রেডাররা লং পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3259–1.3267-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

5-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3043, 1.3096–1.3107, 1.3175–1.3180, 1.3259–1.3267, 1.3319–1.3331, 1.3380–1.3386, 1.3456–1.3476, 1.3587–1.3598, এবং 1.3631–1.3641। মঙ্গলবার যুক্তরাজ্যে বেকারত্বের হার, জবলেস ক্লেইমস বা বেকার ভাতার আবেদন এবং মজুরি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। এই প্রতিবেদনগুলো বেশ আকর্ষণীয় হলেও, মার্কেটে প্রতিক্রিয়া সৃষ্টির জন্য এগুলোর ফলাফল যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে হবে। অন্যদিকে, আজ যুক্তরাষ্ট্রে শিল্প উৎপাদন ও খুচরা বিক্রয় সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। ট্রেডাররা আবারও পাউন্ড বিক্রির জন্য কোনো না কোনো অজুহাত খুঁজবে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  5. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  6. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...